@no.maya.no.ilove: তুমি এখন বিবাহিত আমি জানি, আমি তোমাকে অনেক আগেই চিরতরে হারিয়ে ফেলেছি। যানো এখন আমি প্রতিদিন সকালে যখন চোখ খুলি, এক বিশাল শূন্যতা অনুভব করি। মনে হয় কী যেন নেই, অথচ সেই 'কিছু একটা'ই ছিলে তুমি। সন্ধ্যার আকাশের দিকে তাকালে আজও আমি তোমার সেই চেনা মুখটাকেই খুঁজে ফিরি। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আর তোমার হাসিগুলোই এখন আমার একাকীত্বের সঙ্গী। তোমায় হারিয়ে বুঝলাম, ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়; দূরে থেকেও কারো স্মৃতিকে মনের গভীর যত্ন করে আগলে রাখাই হলো আসল ভালোবাসা। লোকে ভাবে আমি আগের মতোই আছি, কিন্তু ভেতরের এই একাকীত্ব আর কষ্ট শুধু আমিই জানি। হয়তো তুমি আর কোনোদিন ফিরবে না, কিন্তু আমার হৃদয়ে তুমি সব সময় আগের মতোই আছো। রাত যত গভীর হয়, তোমার কথাগুলো তত বেশি মনে পড়ে। হাত বাড়িয়ে তোমায় ছুঁতে পারি না ঠিকই, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে তোমায় অনুভব করি। কিছু ভালোবাসা আসলে কখনো শেষ হয় না, ওগুলো শেষ পর্যন্ত দীর্ঘশ্বাস হয়েই বেঁচে থাকে। --------------------- লেখক-শিশির - (506 ) - ----------------------- ༒🔰:-অপূর্ণতার-গল্প-:🔰༒ 📕তোমাকে পাইনি বলেই আমি অপূর্নতার গল্প লিখি📕

༒🔰:-অপূর্ণতার-গল্প-:🔰༒
༒🔰:-অপূর্ণতার-গল্প-:🔰༒
Open In TikTok:
Region: MY
Wednesday 02 September 2026 13:56:31 GMT
9688
410
4
68

Music

Download

Comments

mdnurulislam7725
ব্যর্থ জীবন :
তোমাকে কখনোই বোঝাতে পারলাম না, আমি কতটা ভালোবাসি তোমাকে। মনে মনে হাজার বার চেষ্টা করেছি, তবুও ব্যর্থ হয়েছি। আফসোস, আমার বুকের ভেতরের লুকানো ব্যথাটা তোমাকে দেখাতে পারলাম না। তুমি কখনো বুঝতে পারো নি, তোমার জন্য আমি নিজের কতটা পরিবর্তন করেছি, কোথা থেকে নিজেকে টেনে এনে কোথায় নিয়ে গিয়েছি। পেছনে ফিরে তাকাতে শিখিনি আমি, কারণ সামনে ছিলে তুমি আমার সব স্বপ্ন, আমার সব আশা। চোখ খোলার পর প্রতিটি ভোরে তোমাকেই খুঁজেছি, তোমার প্রতিচ্ছবিকে ভালোবেসেছি এমন ভাবে, যেমন একজন পথ হারা মানুষ হঠাৎ আলো খুঁজে পেলে আঁকড়ে ধরে। তোমার জন্য আমি অগণিত কষ্ট নিজের হাতে গ্রহণ করেছি। যন্ত্রণা উপহার হয়ে এসে ছিলো, তবুও আমি হাসি মুখে সেগুলো সহ্য করেছি। কারণ আমার বিশ্বাস ছিল, এই ভালোবাসার শেষ প্রান্তে তোমাকে পাবো। কিন্তু ভাগ্য হয় তো নিষ্ঠুর খেলাই খেলল আমার সাথে। এত কষ্ট সহ্য করেও, এত ত্যাগ করেও শেষ মেশ তোমাকে পেলাম না। অথচ তোমাকে নিয়েই আমার সব ছিল, তুমি-ই ছিলে আমার ভালোবাসার শেষ ঠিকানা। আজও সেই শূন্যতার ভেতরে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই ভাবি তুমি যদি বুঝতে পারতে আমি তোমাকে কতটা ভালোবেসে ছিলাম, হয় তো আমার এ জীবনের সব ব্যথা অর্থহীন হয়ে যেত,,💔
2026-09-03 06:38:51
0
mdpiashtalukdar4
❤mdpiashtalukdar4❤💔 :
🚬🚬🚬🚬
2026-09-02 16:38:17
0
remiakter59
Raisha :
💔😭
2026-09-02 14:39:28
0
mdsahinmolla123
MD Sahin Molla :
🥰🥰🥰
2026-09-03 05:18:41
0
To see more videos from user @no.maya.no.ilove, please go to the Tikwm homepage.

Other Videos


About