@mr.stamim: হাসপাতালে বাবার থেকে জমির দলিলে সাইন নেওয়ার চেষ্টা করল মেয়ে😅💔 অসুস্থ বাবাকে হসপিটালে ভর্তি করছে চিকিৎসার জন্যে নয়, বরং জমির দলিলে সই নেওয়ার চেষ্টা! 💔 সম্ভবত একজন ডাক্তার ভিডিওটা করে৷ জীবনের শেষ সময়ে একজন বাবার সবচেয়ে বেশি প্রয়োজন সন্তানের ভালোবাসা, যত্ন আর পাশে থাকা। অথচ সেই অসুস্থ বাবাকেই হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা করেছেন তারই মেয়ে৷ যে বাবার হাত ধরে সন্তান হাঁটতে শিখেছে, সেই বাবার অসহায় অবস্থার সুযোগ নিয়ে যদি সম্পত্তির কাগজে সই নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি শারীরিক বা মানসিকভাবে সুস্থ না থাকেন অথবা নিজের সিদ্ধান্তের ভালো-মন্দ বিচার করার অবস্থায় না থাকেন, তবে তার কাছ থেকে জোর করে বা প্রতারণার মাধ্যমে নেওয়া কোনো স্বাক্ষর বা হেবা/দান দলিল আইনগতভাবে বৈধ হয় না। আমি শুধু মুরব্বির মুখের দিকে তাকিয়ে ছিলাম৷ উনার চেহারার মধ্যেই কেমন অসহায়ত্ব ফুটে উঠেছে৷ দেখা গেলো উনার ছেলে মেয়েরা সবাই উচ্চ শিক্ষিত কিন্তু সঠিকভাবে মানুষ হতে পারেনি 💔
mr.stamim
Region: BD
Thursday 03 September 2026 09:26:57 GMT
Music
Download
Comments
There are no more comments for this video.
To see more videos from user @mr.stamim, please go to the Tikwm
homepage.