তোমাকে যদি ঠকানোর ইচ্ছেই থাকতো তাহলে "তোমাকে যদি ঠকানোর ইচ্ছেই থাকতো অনেক আগেই ঠকাতে পারতাম। কারণ মানুষকে ঠকাতে ভালোবাসা লাগে না, একটু অভিনয় করলেই হয়। কিন্তু আমি তোমার ক্ষেত্রে অভিনয় করিনি। আমি সত্যি সত্যি আমার হৃদয়টা রেখেছিলাম তোমার কাছে। তোমাকে নিয়ে এতো এতো স্বপ্ন বুনতাম না। ঘুম ভাঙলেই তোমাকে নিয়ে নতুন দিনের কল্পনা করতাম না। নিজের ভবিষ্যৎ থেকে তোমাকে বড় ভাবতে শিখেছিলাম আমি। তোমার হাসির জন্য নিজের কান্না লুকাতাম, তোমার শান্তির জন্য নিজের অস্থিরতাকে চাপা দিয়ে রাখতাম। আর তোমার ভালো লাগার জন্য কত মানুষকে, কত সত্যিকারের ভালোবাসাকে অবহেলা করেছি—শুধু তোমার 'হয়তো' শব্দটার আশায়। যদি তোমাকে হারানোর ভয় না থাকতো, তবে আমি আজও তোমার পেছনে এতটা পাগলামি করতাম না। তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার আশায় নিজেকে এভাবে ভেঙে ভেঙে শেষ করতাম না। আমি ভুল করেছি শুধু একটা জায়গায়—ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে। ভেবেছিলাম তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। ভেবেছিলাম তুমি শুধু আমার। কিন্তু তুমি এটা আমাকে প্রমাণ করে দিলে যে-তুমি আমার কখনোই ছিলে না, আর তুমি আমাকে কখনো ভালোই বাসতে না।"🥺💔🥀