✿✧✰𝕊𝕚𝕝𝕖𝕟𝕥ℍ𝕖𝕒𝕣𝕥✰✧✿ :
সৃষ্টিকর্তা যাকে উপরে তোলেন, এই দুনিয়ার কোনো শক্তির সাধ্য নেই তাকে এক চুল পরিমাণও নিচে নামানোর। মানুষ বিচার করে মুখ দেখে, সম্মান দেয় সুবিধা দেখে, আর অপমান করে সময়ের উপর ভরসা রেখে। কিন্তু আল্লাহ সম্মান দেন অন্তরের নিঃস্বার্থতা দেখে। তিনি উপরে তোলেন তখন, যখন সবাই ভাবতে থাকে— 'এবার ৩ শেষ!' আল্লাহ তখন বলেন— 'আমি যাকে চাই, তাকে সম্মানিত করি।'
তাই মনে রাখো— তোমার রিজিক, সম্মান, উন্নতি— সবই সৃষ্টিকর্তার হাতে। মানুষের কথা, মানুষের রাগ, মানুষের চক্রান্ত— এগুলো শুধু পরীক্ষার অংশ। যে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখে, তিনি তার জন্য এমন জায়গা বানিয়ে দেন— যেখানে কেউ তাকে ঠেকাতে পারে না; আর কেউ তাকে সরাতেও পারে না।
তাই, হোক বাধা, হোক নিন্দা— যদি আল্লাহ চায় তুমি উঠবে, তাহলে তুমি উঠবেই। 🖤
2026-09-05 17:46:40