@tirtho.mahin: আমি নিজের সবটুকু উজার করে দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম। একটা মানুষের যতটুকু সাধ্য থাকে, তার শেষ সীমা পর্যন্ত গিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি। তোমার প্রতিটা ইচ্ছে, প্রতিটা ভালো লাগাকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছি। কখনো ভাবিনি নিজের স্বার্থের কথা, কখনো হিসাব করিনি আমি কী পেলাম আর কী হারালাম। আমার পুরোটা পৃথিবী জুড়ে শুধু তোমারই নাম লেখা ছিল। কিন্তু আজ সবশেষে জানলাম, আমি নাকি কিছুই করি নাই তোমার জন্য! কারণ, আমি তোমার জন্য মরতে পারি নাই।ভেতরে ভেতরে কতটা ভেঙে চুরমার হয়ে গেছি, সেই খবর তুমি কোনোদিন রাখোনি। বুকে কতটা পাথর চাপা দিয়ে হাসিমুখে তোমার সামনে দাঁড়িয়েছি, তা শুধু আমিই জানি। রাত জেগে একা একা কেঁদেছি, নিজের ভেতরের কান্নাটাকে চেপে রেখে সবসময় তোমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। অথচ বেঁচে থেকে প্রতিদিন তিল তিল করে তোমার অবহেলা সহ্য করা, তোমার অবজ্ঞায় প্রতিনিয়ত নিজের মনটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া—এসব নীরব কষ্টের কোনো দামই তোমার কাছে নেই। তোমার কাছে দাম শুধু জীবন দিয়ে দেওয়ার, শেষ হয়ে যাওয়ার। মরে গেলেই বুঝি আমার অনুভূতিগুলো সত্যি হতো, আর বেঁচে আছি বলেই আমি আজ অপরাধী।আমি হয়তো বেঁচে থাকলে আর কোনোদিন তোমাকে আমার ভালোবাসার কথা বুঝাতে পারবো না। এই ভালোবাসা বুঝাতে হলে হয়তো শেষ পর্যন্ত আমাকে মরতেই হবে। আজ নিজেকে বড় অসহায় মনে হয়, কারণ নিজের সব শান্তি বিসর্জন দিয়েও তোমার মনের মতো হতে পারলাম না। দিন-রাত যার ভালো চেয়ে গেলাম, যার একটুখানি মনোযোগের আশায় চাতক পাখির মতো বসে রইলাম, সেই মানুষের কাছ থেকে ভালোবাসার বিনিময়ে আজ শুধু অবহেলা আর এই চরম সত্যটা পেলাম যে, আমি তোমার জন্য কিছুই করিনি।আমার এই নিঃস্বার্থ টান, আমার এই দীর্ঘদিনের জমানো আবেগ তোমার মনকে একটুও গলাতে পারল না। আজ সব হারিয়ে আমি এক অন্ধকার গলিতে এসে দাঁড়িয়েছি, যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই। এত কিছুর পরও আজ আমি শুধুই এক পরাজিত মানুষ, যার জীবনের সমস্ত চেষ্টা, সমস্ত ত্যাগ শুধু মরে না যাওয়ার কারণে ব্যর্থ হয়ে গেল। #foryourpage #foryou #banglacaption #creatorsearchinsight #fypppppppppppppppppppp @TikTok Bangladesh
— 𝗧𝗶𝗿𝘁𝗵𝗼 🕊️✍️
Region: BD
Friday 04 September 2026 13:04:10 GMT
Music
Download
Comments
Nishi Dey :
more lav ki tar to kicu jai asbe na? r o valovabe din katabe
2026-09-09 10:20:59
1
🥀 Asha🌸 :
plz vaiya..request krce 🙏🙏
2026-09-05 17:06:49
1
শাওন খান 🔥 :
সবটুকু সাধ্য ছিলো সবটুকু দিয়ে বুঝিয়েছি,
শুধু মরতে পারিনি বলে,ভালোবাসা প্রমাণ হয় নি..?💔💐
2026-09-05 11:24:20
2
Jannatul Ferdous :
sime
2026-09-06 08:28:30
1
🥀 Asha🌸 :
plz caption ta den...🙏🙏🙏🙏
2026-09-05 17:06:39
1
Bad Boy❤️🩹 :
সাধ্য ছিলোনা বলে মরতে পারিনি 💔
2026-09-11 08:49:45
0
💔HK Ahmed 💔 :
😭😭😭
2026-09-05 08:05:07
3
🦋samanta🦋 :
😊
2026-09-04 17:04:40
3
Mr ᭄✮MIRAJ࿐ :
@Neha 🥺
2026-09-09 08:33:06
2
🎀🫶🏻..Fariya..🫶🏻🎀 :
🥺🥺🥺
2026-09-09 19:28:56
0
jui9022 :
💯💯💯💯
2026-09-07 19:07:44
0
Roman Hossain :
🥰🥰🥰
2026-09-10 10:51:16
0
mahiahossainmahia :
😭😭😭
2026-09-07 06:05:26
0
Munni Ahamed :
😓
2026-09-06 00:00:26
0
✨অজানা 📖 গল্প 📚 :
🥰
2026-09-07 10:33:44
0
To see more videos from user @tirtho.mahin, please go to the Tikwm
homepage.