🇧🇩★_...শখের বিদেশ _... ★🇸🇦 :
কাঁদতে কাঁদতে আমিও ঘুমিয়ে পড়ি, এরকম বহু রাত এসেছে আমার জীবনে। রাত গভীর হলে পৃথিবীটা কেমন যেন নিঃশব্দ হয়ে যায়, চারপাশের সব শব্দ থেমে যায়, শুধু বুকের ভিতরের অদ্ভুত একটা শূন্যতা তখন আরও বেশি জেগে ওঠে। মানুষ ভাবে আমি হয়তো ঠিক আছি, স্বাভাবিক আছি, হাসছি, কথা বলছি, কিন্তু কেউ জানে না রাত হলেই আমি কতটা ভেঙে পড়ি। বালিশে মুখ লুকিয়ে কতবার যে তোমার কথা মনে করে চোখের পানি ফেলেছি, তার হিসাব আমি নিজেও জানি না।
প্রিয় মানুষটার অভাব মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় সে পাশে না থাকলেও তার স্মৃতি ঠিকই পাশে বসে থাকে। তোমার বলা ছোট ছোট কথাগুলো, তোমার হাসি, অভিমান, যত্ন-সবকিছু রাতের অন্ধকারে একসাথে এসে আমাকে ঘিরে ধরে। তখন মনে হয়, তুমি নেই ঠিকই, কিন্তু তোমাকে ভুলে থাকার ক্ষমতাও আমার নেই।
অনেক রাত গেছে যেখানে আমি শুধু আকাশের দিকে তাকিল থেকেছি আর মনে মনে আল্লাহকে বলেছি- "যাকে এতটা ভালোবেসেছিলাম, তাকে আমার ভাগ্যে রাখলেন না কেন?" কিছু প্রশ্নের উত্তর হয় না, কিছু মানুষকে চাইলেও নিজের করে রাখা যায় না। তবুও মানুষ ভালোবাসে, অপেক্ষা করে, কষ্ট পায়, আবারও সেই মানুষটার স্মৃতিতেই বেঁচে থাকে
2026-09-04 20:38:57