🌹🇧🇩 🚫বেহায়া_কবি 🚫🇪🇸🌹 :
আমি ঠিক ততটাই বেহায়া ছিলাম,
যতটা বেহায়া হয় কুকুর!
তুমি আমাকে যতবার তাড়িয়ে দিয়েছ!
আমি ঠিক ততবারই ফিরে এসেছি!
তুমি আমাকে যতবার অবহেলা করেছ!
আমি ততবার তোমার একটু ভালোবাসা চেয়েছি।
তুমি বিরক্ত হয়েছ, তবুও আমি মেসেজ করেছি।
তুমি নীরব থেকেছ, তবুও আমি অপেক্ষা করেছি।
কেন জানো শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার আশায়।
আমার আজীবন মনে থাকবে তুমি আমাকে অনেক অবহেলা অপমান করে তাড়িয়ে দিয়েছিলে।
আর আমি তোমার কাছে বারবার ফিরে গিয়েছিলাম,
নিজের আত্মসম্মানটুকু দরজার বাইরে রেখে।
তুমি যতবার অবহেলা করেছ,
আমি ততবার নিজেকেই ছোট করেছি
শুধু তোমাকে হারানোর ভয়ে।
তুমি আমাকে যতবার দূরে ঠেলে দিয়েছ,
আমি ততবার তোমার কাছেই ফিরে এসেছি।
আজ বুঝি, ভালোবাসলে বেহায়া হতে হয়।
আমি তারই জীবন্ত উদাহরণ ছিলাম।
তুমি উত্তর না দিলেও মেসেজ করেছি,
তুমি কথা না বললেও অপেক্ষা করেছি।
তুমি বিরক্ত হলেও ফিরে এসেছি
কারণ তখন ভালোবাসার কাছে
আমার আত্মসম্মানটা হেরে গিয়েছিল।
আমি তোমার ভালোবাসার জন্য
নিজেকেই কতবার অপমান করেছি!
তুমি হয়তো আমাকে বেহায়া ভেবেছিলে,
কিন্তু তুমি জানোনি
আমি শুধু তোমাকে হারাতে ভয় পেয়েছিলাম।
তুমি দরজা খুলবে না। জেনে ও
তোমার দরজায় বারবার কড়া নেড়েছি,
তবুও ফিরে আসোনি , একটু কথা বলো নি ।
তুমি হয়তো জানো না তোমার জন্য কতটা রাত জেগেছি , তোমার জন্য আমি কতটা কান্না করেছি !
কারণ ভালোবাসার মানুষটার কাছে
বেহায়া হওয়াটাও তখন আমার কাছে লজ্জার ছিল না।
আমি জানতাম তুমি আমাকে চাও না,
তবুও তোমাকেই চেয়েছিলাম।
জানতাম তুমি বিরক্ত,
তবুও তোমাকেই মেসেজ করেছিলাম।
হ্যাঁ, আমি সত্যিই বেহায়া ছিলাম—
তোমার ভালোবাসা পাওয়ার জন্য
আজ ভাবি, এতটা নিচে নেমে
কাউকে ভালোবাসা উচিত ছিল না।
তবুও তখন মনে হতো,
তুমি থাকলেই সবকিছু ঠিক হয়ে যাবে।
তাই বারবার অপমানিত হয়েও ফিরে গিয়েছিলাম।
তুমি আমাকে ভুলে যেতে পেরেছিলে,
আর আমি তোমার একটি কথার আশায় বসে ছিলাম।
তুমি আমাকে এড়িয়ে গিয়েছিলে,
আর আমি তোমার ছায়াটুকুও খুঁজেছি।
হ্যাঁ, ভালোবাসায় আমি ভীষণ বেহায়া ছিলাম।
আমি ঠিক তেমনটাই বেহায়া ছিলাম,
যেমনটা বেহায়া হয় কুকুর!
যাকে তাড়িয়ে দিলেও ফিরে আসে।
শুধু পার্থক্য একটাই,
সে ফিরে আসে খাবারের আশায়,
আর আমি ফিরতাম তোমার ভালোবাসা পাবার আশায়।
❥❥══════❥❥❥══════❥❥
💘🌹🇧🇩 🚫বেহায়া_কবি 🚫🇪🇸🌹💔 💘❥❥══════❥❥❥══════❥❥
2026-09-06 18:26:46