@julfikarsarsinastudiomus: ﷽ বিসমিল্লাহির রহমানির রহিম ﷽ 🌿 বিদায়ের প্রাক্কালে ছারছীনা দরবার শরীফে হৃদয়স্পর্শী বিশেষ মুনাজাত 🤲 গত কাল আমীরে হিযবুল্লাহ্, হযরত পীর ছাহেব হুজুর কেবলা (মাঃজিঃআঃ)-এর পবিত্র হজ্জ গমনের প্রাক্কালে আজ ছারছীনা দরবার শরীফ জামে মসজিদে এক হৃদয়স্পর্শী দু‘আ ও নসিহত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 🕋 আগামী ২০ তারিখে হুজুর কেবলা পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে রওয়ানা হবেন। এ উপলক্ষে তালিম শেষে তিনি ছাত্র, ভক্ত ও উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত পেশ করেন। 📖 তাঁর নসিহতে দ্বীন, তাকওয়া, ইখলাস, আকিদা ও আমলের গুরুত্ব তুলে ধরা হয় এবং সকলের নিকট আন্তরিকভাবে দু‘আ কামনা করেন। বিশেষভাবে দাওরায়ে হাদীস প্রথম বর্ষ, তাফসীর ও ইফতা জামাতের ছাত্রদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও ছবক প্রদান করেন। তাঁর নসিহতমূলক বয়ানে পুরো পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও দ্বীনি আবেশে পরিপূর্ণ। 🤲 অনুষ্ঠান শেষে হুজুর কেবলার সুস্থতা, নিরাপদ সফর ও হজ্জে মাবরুরের জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত ছাত্র, ভক্ত ও মুসল্লিগণ অশ্রুসিক্ত নয়নে প্রিয় হুজুরের জন্য খাস দিলে দু‘আ করেন। 🌸 আল্লাহ তাআলা হুজুর কেবলার এই পবিত্র সফর কবুল করুন, তাঁর হজ্জকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন, সুস্থতা ও নিরাপত্তার সাথে সফর সম্পন্ন করার তাওফিক দান করুন এবং পুনরায় সুস্থ ও নিরাপদে ছারছীনা দরবার শরীফে ফিরিয়ে আনুন। আমীন ইয়া রব্বাল আলামীন। 🤲🕋 🔹 তারিখ: ০৬ মে ২০২৬ ইং 🔹 রোজ: শনিবার 🔹 স্থান: ছারছীনা দরবার শরীফ জামে মসজিদ 📢প্রচারেঃ ছারছীনা মিডিয়া ফোরাম .. #hajj #শাহ্_আবু_নছর_নেছারুদ্দীন_আহমদ_হুসাইন #বাংলাদেশ_জমইয়াতে_হিজবুল্লাহ #বাংলাদেশ_ছাএ_হিজবুল্লাহ #ছারছীনা_দরবার_শরীফ
𝙅𝙪𝙡𝙛i𝙠𝙖𝙧 Sarsina Studio
Region: BD
Saturday 05 September 2026 23:58:51 GMT
Music
Download
Comments
❤️Md. Johirul Islam❤️ :
🥰🥰🥰
2026-09-06 03:38:25
1
shorif :
🥰🥰🥰
2026-09-06 01:06:07
1
To see more videos from user @julfikarsarsinastudiomus, please go to the Tikwm
homepage.