@apraptir..dayeri..0: দীর্ঘশ্বাস জমে গেছে আয়ু সমান..? পুরোটা তোমাকে ঘিরে এমনটা না। নিজের প্রতি যতটা নির্দয়তা দেখিয়েছি, মনে পড়তেই ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে... নির্দিষ্ট কিছু ক্ষত সবারই থাকে; সেই ক্ষতের যত্ন অন্যের বেলায় যতটা নিয়েছি, নিজের বেলায় ততটাই অযত্নের পাহাড় গড়ে তুলেছি। নিজের জন্য এতটুকুও ভাবিনি কখনো, নিজেকে এতটা ভাঙা রূপে দেখে দীর্ঘশ্বাসগুলো ছোটাছুটি করে প্রতিনিয়ত, অথচ আমি সেই নির্দয়তার সাগর, যার স্রোতের কাছে আশকারা পায়নি ব্যথাগুলো... কে নেবে এই দীর্ঘশ্বাসগুলো আমার? কেউ নেই। যার নিজের প্রতি দরদ হয় না, তার প্রতি কারও দরদ হবে-এই আশা রাখাটাও বেমানান... এই ভেবেও যদি দীর্ঘশ্বাস আসে, তাহলে দীর্ঘশ্বাসটাই হয়তো আপন..!?😔🥀