@anishaaktartahsin5: আমাকে খুব সহজে ভুলে যায় মানুষ!আমি দেখেছি। আমি যাদের জন্য রাত জেগেছি‚তারা আমার রাতের খবর রাখে না।যাদের মন খারাপে আমি পাশে বসেছি‚আমার মন খারাপের দিনে তাদের সময় হয় না।প্রথম প্রথম কষ্ট হতো‚এখন হয় না।এখন বুঝি এটাই নিয়ম। আসলে আমি কখনো কারো জীবনে প্রয়োজনীয়'হয়ে উঠতে পারিনি।আমি ছিলাম'হলে ভালো না হলেও চলে' টাইপের একজন। প্রয়োজন ফুরালে মানুষ যেমন পুরনো মেসেজ ডিলিট করে দেয়, আমাকেও তেমনিভাবে ডিলিট করে দিয়েছে। আমি কাওকে দোষ দেয় না।হয়তো আমাকে মনে রাখার মতো বিশেষ কিছু আমি করতেই পারিনি‚আমি খুব সাধারণ। আমার মধ্যে এমন কিছু নেই,যেটা কাউকে আটকে রাখবে।আমি ভালোবাসতে জানি, কিন্তু বুঝাতে জানি না।আমি পাশে থাকতে জানি,কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে জানি না। তাই এখন আর কাউকে আটকাই না।কেউ চলে যেতে চাইলে হাসিমুখে দরজা খুলে দিই।কারণ আমি শিখে গেছি–যারা মনে রাখার,তারা কারণ ছাড়াই মনে রাখে।আর যারা ভুলে যাওয়ার, তাদের হাজার কারণ দিলেও ধরে রাখা যায় না।🥹❤️🩹