@boinika4316: আকাশের পাখি যদি হঠাৎ কোনো গভীর জলের মাছের প্রেমে পড়ে, তাহলে দুজন একসঙ্গে থাকতে চাইলে তাদের বাসাটাই বা হবে কোথায়? মানুষ চিরকালই বিশ্বাস করতে চায়, সত্যিকারের ভালোবাসা নাকি পৃথিবীর সমস্ত দূরত্ব অতিক্রম করতে পারে, সমস্ত প্রতিকূলতার সামনে দাঁড়িয়েও একটি পথ খুঁজে নিতে পারে। অথচ জীবনের দীর্ঘ পথ পেরিয়ে একসময় বুঝতে হয়, জীবন সবসময় আমাদের আকাঙ্ক্ষার প্রতি উদার থাকে না। তার বিধানে কিছু দূরত্ব অনতিক্রম্য, কিছু বাধা অমোচনীয়, আর কিছু ভালোবাসার জন্য কোনো পথই নির্ধারিত থাকে না। সমস্ত আকুলতা ও আর্তি সত্ত্বেও, কোনো পথই নির্দিষ্ট থাকে না। কিছু মানুষ পৃথিবীর সমস্ত সরলতা উজাড় করে একে অপরকে নিঃশর্তভাবে ভালোবেসে ফেলে, অথচ ভাগ্যের এক অদ্ভুত, নির্লিপ্ত পরিহাসে তাদের কপালে একই আকাশের নিচে পাশাপাশি দাঁড়াবার মতো এক চিলতে ভূখণ্ড ও জোটে না। তারা পরস্পরের কাছে পৌঁছাতে পারে হৃদয়ের সমস্ত পথ পেরিয়ে, অথচ একসঙ্গে বাঁচার জন্য যে পৃথিবীটুকু প্রয়োজন, সেটুকুই তাদের ভাগ্যে লেখা থাকে না। অতঃপর কেউ সমুদ্রের দিকে চলে যায়, অন্যজন পাহাড়ের দিকে। জীবন দুজন মানুষকে দুটি আলাদা দিগন্তের গল্প বানিয়ে দেয়😊
বিষাদ বৈনিকা🌸
Region: BD
Sunday 06 September 2026 16:24:59 GMT
Music
Download
Comments
There are no more comments for this video.
To see more videos from user @boinika4316, please go to the Tikwm
homepage.