@sanyahmed829: মায়ের গর্ভে থাকাকালীন ৯টি মাস ধরে বাবার প্রতিটি স্পর্শ, প্রতিটি ভালোবাসার কথা যে অবুঝ শিশুটিও অনুভব করতে পারে—তার এক জীবন্ত ও মায়াময় প্রমাণ এই দৃশ্য! ব্রাজিলের এক দম্পতি ফ্লাভিও ও তার্সিলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এটি। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই হবু বাবা প্রতিদিন নিয় করে গর্ভস্থ সন্তানের সাথে কথা বলতেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রীর পেটে হাত রেখে বলতেন—"আমি তোমার বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি!" অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো, জন্ম হলো ফুটফুটে কন্যাসন্তান আন্তোনেলার। জন্মের পর যখন প্রথমবার ফ্লাভিও তার নবজাতক সন্তানকে কোলে নিয়ে ঠিক আগের মতো করেই একই সুরে কথা বলতে শুরু করেন—তখনই ঘটে এক অলৌকিক অনুভূতি! বাবার পরিচিত সেই কণ্ঠস্বর শুনতে পেয়েই মায়ের কোলেই ডাগর ডাগর চোখ বুজে এক মায়াবী মিষ্টি হাসিতে ফুটে ওঠে ছোট্ট শিশুটির মুখ! যেন সে বাবাকে বুঝিয়ে দিল—"বাবা, আমি তোমার কণ্ঠ চিনি, আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো!" বিজ্ঞান বলে গর্ভস্থ শিশু গর্ভের ভেতরে থেকেই পিতা-মাতার গলার আওয়াজ চিনতে পারে। আর হৃদয়ের এই অলৌকিক বন্ধন প্রমাণ করে—ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স বা ভাষা হয় না👶❤️ #FatherAndDaughter #Heartwarming #InspirationalStory #TrueLove