@ruahir77187: ✨ "হেলমেটের কালো কাচের আড়ালে একলা পথচলা..." 🏍️🥀 রাতের এই নিঝুম আলো আর চেনা শহরের বুক চিরে চলে যাওয়া ওই ফাঁকা পিচঢালা রাস্তা... আমার বাইকের গতির সাথে সাথে বুকের ভেতর জমতে থাকা পুরোনো স্মৃতিগুলোও যেন সমান গতিতে পেছনের দিকে ছুটে চলে। 🛣️ দূর থেকে মানুষ শুধু আমার এই বায়িক স্টাইল, জ্যাকেট আর গর্জে ওঠা বাইকটাই দেখে; বাহবা দেয়, ঈর্ষা করে। কিন্তু কেউ তো আর দেখে না, এই হেলমেটের কালো কাচের আড়ালে ঢাকা পড়া চোখ দুটোর ভেতরের নীরব কান্না আর সীমাহীন শূন্যতা কতটা ভয়ানক! 🕶️ ভাঙা মনটা আর এক বুক হাহাকার নিয়ে যখন তীব্র গতিতে বাতাসের বিপরীতে ছুটে চলি, তখন বাইরের হিমশীতল বাতাসের ঝাপটাও যেন বুকের ভেতরের জ্বলতে থাকা তুষের আগুনটাকে এক মুহূর্তের জন্যও নেভাতে পারে না। 🔥💔 #বাইকার_লাইফ #একাকীত্বের_রাজপথ #কষ্টের_স্ট্যাটাস #brokenheart #বাস্তবতা