@arifurrahmantahsin1: ২০ বছরের মো. আবু তালেব মাহিন। চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের ছাত্র ছিলেন। ২ সেপ্টেম্বর দুপুরে মাহিনসহ কয়েকজন মিলে সিএনজি করে কলেজে যাচ্ছিলেন পরীক্ষা দিতে। কিন্তু মাঝপথেই একটা প্রাইভেটকার তাদের সিএনজিকে ধা/ক্কা দিলে গাড়ির দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা মাহিনসহ বাকিরা আহত হন! আশেপাশের লোকজন দ্রুতই ছুটে আসে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেয়। হাসপাতালে নেওয়ার পথেই মা/রা যান সিএনজির চালক। মাহিনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে ২দিন আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর আজ মাহিনের মৃ/ত্যু হয়! (ইন্না-লিল্লাহ!) জানা যায়, নিহত মাহিম উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ মাহাবুল আলমের ছেলে! আল্লাহ মাহিন ভাইকে বেহেশত নসিব করুক! (আমিন!) 🤲 #chttagong #চট্টগ্রাম #হাটহাজারী #newsupdate #newsfeed