@hanifasha93:

ℋ𝒶𝓃𝒾𝒻𝒶𝓈𝒽𝒶🕊
ℋ𝒶𝓃𝒾𝒻𝒶𝓈𝒽𝒶🕊
Open In TikTok:
Region: MY
Monday 07 September 2026 18:15:08 GMT
133
2
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @hanifasha93, please go to the Tikwm homepage.

Other Videos

মাটির নিচে মায়ের শরীরটা নেই, তবু মায়ের কিছু জিনিস এখনো ঘরে পড়ে আছে মায়ের পুরোনো কাপড়ে সেলাই করা একটা কাঁথা, গোলপাতার একটা পাটি, আর বহুদিনের পুরোনো সেই কাঁসার বাটি। মা যেদিন চলে গেল, সেদিনও চৈত্রের রোদ উঠেছিল। উঠানে ধান শুকোচ্ছিল, ঘরের কিছু কাজ তখনো বাকি, চুলার ওপর ভাতও পুরোপুরি সেদ্ধ হয়নি। সংসারের কাজগুলো যেন মাকে ছাড়াই থেমে গেল, শুধু মা-ই আর ফিরে এল না। মা তো সংসার ছেড়ে কোথাও যেতে চাইত না। হাঁড়ি-পাতিল, উঠান, চুলা, গাছপালা এসবের সঙ্গেও তার কেমন একটা মায়া ছিল। তাই আজও ভাবি, সেদিন কি মা নিজে হেঁটে চলে গিয়েছিল, নাকি ওপার থেকে কেউ এসে সব মায়া ছিঁড়ে তাকে নিয়ে গিয়েছিল? কে জানে, যাওয়ার আগে মা হয়তো আমাকে একবার ডেকেছিল। হয়তো শেষবারের মতো আমার মুখটা দেখতে চেয়েছিল। শুধু আমি সেই ডাক শুনতে পাইনি। ছোটবেলায় রাগ করে মা বলত, “একদিন তোকে ছেড়ে চলে যাব।” আমি তখন অভিমান করে বলতাম, “যাও, কে আটকাচ্ছে?” ভাবতাম, এসব মায়ের রাগের কথা মা কি আর সত্যিই চলে যেতে পারে? কিন্তু মানুষ কখনো কখনো নিজের বলা কথার অর্থ অনেক দেরিতে বোঝে। মা সত্যিই চলে গেল। এবার আর রাগ করে নয়, এমন এক দূরত্বে যেখান থেকে কোনো সন্তান তার মাকে ডেকে ফিরিয়ে আনতে পারে না। তারপর থেকে মাকে স্বপ্নেও খুব একটা পাই না। তবু চোখ বন্ধ করলেই কোথা থেকে যেন সেই পরিচিত ডাকটা ভেসে আসে ,,বাবা…” শহরের হাজার শব্দের ভিড়েও মায়ের সেই ডাকটা আলাদা করে শুনতে পাই। মনে হয়, মা কোথাও দূরে নেই আমার বুকের ভেতরেই বসে আছেন। আর খুব ধীরে বলছেন “বাবা, নিজের খেয়াল রাখিস…” এই একটি বাক্যই বোধহয় মায়ের চলে যাওয়ার পর আমার কাছে মায়ের সবচেয়ে বড় উত্তরাধিকার। (:জহির পরদেশী) #bdtiktok #viral #emotionalstatus #bangladesh🇧🇩#নীরবতা

About