আমি কখনো তোমাকে জিজ্ঞেস করিনি..!
কেন বদলে গেলে। কারণ আমি জানতাম, কিছু প্রশ্নের উত্তর থাকলেও মানুষ বলতে চায় না। আর কিছু উত্তর শুনলেও,
তা মেনে নেওয়া যায় না।
তুমি ধীরে ধীরে দূরে গিয়েছিলে, কিন্তু আমি প্রথমে সেটা বিশ্বাস করতে পারিনি। ভাবতাম, এটা সাময়িক। হয়তো কোনো একদিন তুমি আবার আগের মতো হয়ে উঠবে। কিন্তু সময় আমাকে অন্য কিছু শিখিয়েছে।
আমি বুঝেছি-সব পরিবর্তন চোখে পড়ে না, কিন্তু অনুভূতিতে ধরা পড়ে। তুমি আর আগের মতো ছিলে না, আর আমি আগের মতো থাকতে চাইলেও পারিনি। তাই একসময় নিজেকেই বুঝিয়েছি-যেখানে
নিজের জায়গা ধরে রাখতে হয় বারবার, সেখানে থাকার মানে নেই। কারণ সম্পর্ক যদি নিজের অবস্থান প্রমাণের জায়গা হয়ে যায়, তাহলে সেটা আর আগের মতো থাকে না।
আমি চুপ করে সরে গেছি। কোনো ঝড় তুলিনি, কোনো অভিযোগ রাখিনি। শুধু নিজেকে এমন জায়গায় নিয়ে গেছি, যেখানে অন্তত নিজের কাছে ছোট হতে হয় না। তুমি হয়তো খেয়াল করোনি-আমি কবে
দূরে চলে গেলাম। কিন্তু আমি জানি, এই দূরে চলে যাওয়ার পেছনে ছিল অনেক না বলা কথা, অনেক না পাওয়া উত্তর
2026-09-08 03:38:01
0
To see more videos from user @himu_9x, please go to the Tikwm
homepage.