abbas01739555695 :
আমি ধ্বংস; এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি, সত্যি বলছি "তার এক বিন্দুও বহন করার শক্তি আমার ছিলো না। কখনো চাইলেই কাঁদতে পারি নি, কখনো কারো কাঁধে মাথা রেখে বলতে পারি নি, আমি ভালো নেই। "তাই নিজের ভিতরেই সব জমিয়েছি - হাঁসি মুখের আড়ালে, নীরাবতার গভীরে।" মানুষ ভাবে আমি শক্ত, আমি নির্লিপ্ত, আমি সব পারি। অথচ কেউ জানে না, ভেতরে ভেতরে আমি কতবার ভেবেছি, একা রাতে বালিশ ভিজিয়েছি, চোখের জল দিয়ে গোপনে যুদ্ধ চালিয়ে গেছি। কখনো ভাবিনি হয়তো এই দুঃখগুলো সামলে নিতে পারবো, হয়তো সময় ঠিক করে দিবে সব কিছু। কিন্তু বাস্তবতা হলো আমি আয়ত্তের বাইরে র দুঃখ ধারণ করতে করতে এখন নিজেই ধ্বংস হয়ে গেছি। এখন মনে হয়, আমি আর আমি নেই। আমি কেবল এক ভাঙা মানুষ, যার ভিতরে অনেক কথা জমে আছে- কিন্তু শোনার কেউ নেই। কিন্তু কেউ বোঝে না, সময় শুধু ক্ষত তৈরি করে, সেগুলো শুকায় না। আমি এখন কেবল একটু নীরবতা-মুখে হাসি, চোখে অন্ধকার, আর মনে একরাশ দুঃখের বোঝা নিয়ে প্রতিদিন বেঁচে থাকার অভিনয় করে যাই। আমি ধ্বংস হয়েছি, তবুও মুখে বলি - "ভালো আছি:)আমি অপেক্ষা করবো,
তবে তোমার ফেরার জন্য নয়। আমি অপেক্ষা করবো সেই দিনের জন্য, যেদিন তুমি নিজেই বলবে, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, তোমার মতো করে কেউ আমাকে বোঝেনি, কেউ আমাকে তোমার মতো কোরে অপেক্ষা করেনি পাগলের মতো চায়নি, হাজার অপমান, অবহেলা, সহ্য করেও কেউ আমাকে তোমার মতো করে আঁকড়ে ধরে বাঁচতে চায়নি। সেদিন হয়তো তুমি বুঝবে, অপেক্ষাটা এ তোমার জন্য ছিলোনা, ছিলো আমার জন্য ভালোবাসার সততার জন্য:)❤️🩹🕊️
2026-09-11 19:06:23