@limonvai044: ৫৮ বছর পর, স্বাধীনতার পর প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর হাত ধরে দেশে নির্মিত হচ্ছে নতুন তেল শোধনাগার। বছরের পর বছর দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে রেখে আমাদেরকে কার্যত পরনির্ভরশীল ও পরাধীন করে রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই কিংবা সরবরাহে সংকট তৈরি হলেই তার সরাসরি চাপ পড়েছে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর। এই বাস্তবতা বদলাতে ৫৮ বছর পর দেশে নতুন বৃহৎ তেল শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পতেঙ্গায় নির্মিতব্য এই শোধনাগার চালু হলে দেশের জ্বালানি তেলের চাহিদার প্রায় ৫০ শতাংশ দেশেই পরিশোধনের সক্ষমতা তৈরি হবে বলে আশা করছে সরকার। নিজেদের প্রয়োজনীয় জ্বালানি যত বেশি নিজেরাই পরিশোধন করতে পারব, ততই কমবে আমদানিনির্ভরতা, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা এবং শক্তিশালী হবে দেশের জ্বালানি নিরাপত্তা। লক্ষ্য শুধু একটি নতুন শোধনাগার নির্মাণ নয়- বছরের পর বছর ধরে তৈরি হওয়া পরনির্ভরতার শৃঙ্খল থেকে দেশকে ধীরে ধীরে বের করে আনা। #সবারআগেবাংলাদেশ #EasternRefinery #TariqueRahman #BNPForYouth #চট্টগ্রাম