Noman Noman Noman :
যে একাকীত্ব একদিন তোমাকে অভিশপ্ত ভাবতে বাধ্য করেছে, আজ সে একাকীত্বকেই নিজের শক্তি হিসেবে অর্জন করো সবসময় কাউকে পাশে পাওয়ার প্রয়োজন নেই, সব কথা কাউকে বলারও প্রয়োজন নেই কিছু পথ একাই হাঁটতে হয়, কিছু রাত একাই পার করতে হয় আর কিছু কষ্ট আছে যেগুলো মানুষ নয়, শুধু নীরবতাই বুঝতে পারে মানুষের ভিড়ে থেকেও যখন নিজেকে একা মনে হয়, তখন সে একাকীত্বকে ভয় পেয়ে না বরং তাকে আপন করে নাও কারণ একা থাকতে শেখা মানে মানুষকে ঘৃণা করা নয়, বরং নিজের অস্তিত্বকে অন্য কারও উপস্থিতির ওপর নির্ভরশীল না করা যারা তোমাকে ছেড়ে গেছে, তাদের শূন্যতা বুকে নিয়ে বসে থেকো না যে মানুষগুলো তোমাকে একাকীত্ব উপহার দিয়েছে, তাদের জন্য নিজের জীবনকে অভিশাপ বানিও না একা থাকো, নিজেকে চিনতে শেখো। নিজের কান্নার শব্দ নিজেই শোনো, নিজের ভাঙা অংশগুলো নিজেই জোড়া লাগাও একদিন দেখবে, যে একাকীত্বকে তুমি অভিশাপ ভেবেছিলে, সেটাই তোমার সবচেয়ে বড় অর্জন কারণ তখন তুমি বুঝবে, কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর হতে পারে, কিন্তু অসম্ভব নয়....!!!😔💔🥀
2026-09-08 18:37:51