🇵🇸🇵🇸🇧🇩🇧🇩محمد شاهین💔🥲 :
আমাদের বিচ্ছেদটা ছিল হঠাৎ নেমে আসা এক ঝড়ের মতো কোনো প্রস্তুতির সুযোগ দেয়নি..!
কোনো ব্যাখ্যাও নয় শুধু মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো করে দিয়েছিল শেষ বার তোমার চোখের দিকে তাকিয়ে ছিলাম, অথচ সেখানে আর আমার জন্য কোনো ঠিকানা খুঁজে পাইনি,
বুকের ভেতর জমে ছিল হাজারো না-বলা কথা, কিন্তু ঠোঁট দুটো নীরবতার কাছে হার মেনে নিয়েছিল।
বিদায়টা এমন ছিল, যেন আমরা কোনোদিন একে অপরকে চিনতামই না, মন ভরে কাঁদতেও পারিনি, কারণ ভেঙে পড়ার চেয়ে শক্ত থাকার অভিনয়টা তখন বেশি জরুরি ছিল।
তুমি চলে গেলে, আমিও থেকে গেলাম।
কিন্তু আমাদের মাঝখানে যে দূরত্ব তৈরি হলো, তা আর কোনো সেতু দিয়ে পেরোনো গেল না, ভালোবাসা ছিল, তবুও একসাথে থাকা হলো না ইচ্ছে ছিল, তবুও হাতটা ধরে রাখা হলো না।
শেষ বিকেলের ফিকে আলোয় দাঁড়িয়ে বুঝেছিলাম কিছু সম্পর্ক ব্যাখ্যা চায় না, অভিযোগ চায় না; তারা শুধু একটি নীরব সমাপ্তি চায়।
আজও মাঝে মাঝে মনে হয়, যদি আরেকটু সময় পেতাম, হয়তো কথাগুলো বলা হতো, হয়তো কিছু অনুভূতি পৌঁছে যেত তোমার কাছে।
কিন্তু আমাদের গল্পটা থেমে গেছে মাঝপথেই, আর আমি আজও সেই অসমাপ্ত লাইনের শেষ শব্দটা খুঁজে
বেড়াই..!💔😅
2026-09-09 21:34:13