@engineer_maruf: নিজেকে আজ সত্যিই এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে হচ্ছে। ❤️ আমার সাত বছরের কলিজার টুকরা সন্তানটা আমাকে শুধু ভালোবাসে না, আমাকে শাসন করেও রাখে! 🥰 অফিস থেকে ফিরতে একটু দেরি হলেই জিজ্ঞাসাবাদ শুরু— “বাবা, কোথায় আছো?” আর প্রতি ঘণ্টায় আমার লাইভ লোকেশন আপডেট দিতে হয়! 😂❤️ আজ অফিসের বিশেষ একটি কাজে অফিসের গাড়িতে করে Planning Ministry-তে যাচ্ছিলাম। পথের মাঝেই আমার ছোট্ট সাহেবের সঙ্গে ভিডিও কলে কথা হলো। ওর সেই নিষ্পাপ মুখ, বাবাকে নিয়ে সেই চিন্তা, আর “বাবা কোথায় আছো?”—এই ছোট ছোট কথাগুলোই যেন আমার পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জীবনে অনেক কিছু অর্জন করতে হয়, অনেক স্বপ্ন পূরণ করতে হয়। কিন্তু দিন শেষে যদি এমন একজন ছোট্ট মানুষ থাকে, যে বাবার জন্য অপেক্ষা করে, বাবার খোঁজ নেয়, বাবাকে শাসন করে—তাহলে মনে হয়, আমি আসলেই অনেক ধনী… অনেক ভাগ্যবান। ❤️ আল্লাহ আমার এই ছোট্ট কলিজার টুকরাটাকে নেক হায়াত, সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ দান করুন। 🤲❤️ বাবার পৃথিবীটা যে ওকে ঘিরেই। 🥹❤️
Md Maruf
Region: BD
Tuesday 08 September 2026 22:53:17 GMT
Music
Download
Comments
There are no more comments for this video.
To see more videos from user @engineer_maruf, please go to the Tikwm
homepage.