@love68prescription: আমি তো তার চোখের চাহনিতেই মুগ্ধ..! 🫠❤️🩹🌸 তার চোখে এমন এক মায়া আছে, যেখানে তাকালে পৃথিবীর সব সুন্দর জিনিস কেমন যেন ফিকে মনে হয়। আমি তার মুখের সৌন্দর্যে আটকে যাইনি, আটকে গেছি সেই চোখের গভীরতায়— যে চোখ একবার তাকালেই হাজার কথার চেয়েও বেশি কিছু বলে যায়। তার চোখের দিকে তাকালে কেন জানি সময় থেমে যায়, চারপাশের সবকিছু ঝাপসা হয়ে যায়, শুধু সেই চাহনিটাই স্পষ্ট হয়ে থাকে। হয়তো সে জানেও না, তার একটুখানি তাকানো আমার পুরো দিনটা সুন্দর করে দেওয়ার জন্য যথেষ্ট..! 🫠🌸 তোমরা তার রূপে মুগ্ধ হও, আমি বরং তার চোখের মায়াতেই বারবার হারিয়ে যেতে চাই..! ❤️🩹 ~~সৌরভ~~