@tirtho.mahin: আর কী করবো…? এতটা বেহায়া হয়ে আপনাকে ভালোবেসেও আপনার মনের দরজায় একটুও জায়গা করে নিতে পারলাম না। অথচ জানেন, আপনাকে পাওয়ার লোভে নয়, আপনার মনে একটু জায়গা পাওয়ার আশাতেই আমি প্রতিদিন নিজেকে হারিয়ে ফেলেছি। আপনার কাছে হয়তো আমি ছিলাম অপ্রয়োজনীয় কোনো গল্পের চরিত্র, কিন্তু আমার কাছে আপনি ছিলেন আমার সবচেয়ে প্রিয় গল্পের শেষ অধ্যায়। আপনার একটুখানি কথা আমার পুরো দিন বদলে দিত, আর আপনার সামান্য অবহেলাই আমার রাতগুলোকে নির্ঘুম করে রাখত। আমি কখনো চাইনি আপনি বাধ্য হয়ে আমাকে ভালোবাসুন, শুধু চেয়েছিলাম—একদিন অন্তত বুঝুন, কেউ একজন সত্যিই আপনাকে মন থেকে চেয়েছিল। আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোও নিজের কষ্টের মতো অনুভব করেছিল। তাই আজ আর কোনো অভিযোগ নেই, কোনো অভিমানও নেই। শুধু একটা আফসোস থেকে যাবে— এতটা আপন করে চেয়েও আপনার মনে আমার জন্য একটুখানি জায়গা করে নিতে পারলাম না। আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন— আমার না-হয় আপনার গল্পে কোনো নামই থাকলো না। তবুও মনে রাখবেন, দূরে থেকেও একজন মানুষ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। হয়তো কোনোদিন আমাকে মনে পড়বে, সেদিন শুধু এটুকুই ভাববেন— কেউ একজন ছিল, যে আপনাকে পাওয়ার জন্য নয়, শুধু আপনাকে ভালো দেখতেই ভালোবাসতো। 🖤🥀#foryou #creatorsearchinsight #foryou #sadstatus #fyppppppppppppppppppppppp @TikTok Bangladesh
— 𝗧𝗶𝗿𝘁𝗵𝗼 🕊️✍️
Region: BD
Wednesday 09 September 2026 12:57:53 GMT
Music
Download
Comments
Minhaz Shahin. :
💔☺️
2026-09-10 19:36:30
0
To see more videos from user @tirtho.mahin, please go to the Tikwm
homepage.