MD Robiul :
জানো, মানুষ যখন নিজের সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকেই কষ্ট পায়, তখন সে শুধু কাঁদে না—ভেতর থেকে ধীরে ধীরে শেষ হয়ে যায়..! 💔😅🥀
কারণ বাইরের মানুষের দেওয়া কষ্ট হয়তো সময়ের সাথে ভুলে যাওয়া যায়, কিন্তু যাকে নিজের আপন ভেবে বুকের ভেতর জায়গা দেওয়া হয়, তার দেওয়া আঘাতটা কোনোভাবেই সহজে মুছে যায় কনা।
তার একটা অবহেলা, একটা বদলে যাওয়া আচরণ, একটা “সময় নেই”—এসব ছোট ছোট কথাই কখনো কখনো একটা মানুষকে রাতের পর রাত নিঃশব্দে কাঁদায়। 😢
সবচেয়ে বেশি কষ্ট তখনই হয়, যখন মানুষটা জানে—আমি তার জন্য কতটা অনুভব করি, তবুও সে এমনভাবে দূরে সরে যায়, যেন আমার কষ্টটা তার কাছে কোনো অর্থই রাখে না।
একসময় যে মানুষটার একটা মেসেজের অপেক্ষায় সারাদিন কেটে যেত, তার কাছ থেকেই একদিন উত্তর পাওয়ার আশাটাও ছেড়ে দিতে হয়।
যে মানুষটার হাসি দেখলে নিজের সব দুঃখ ভুলে যেতাম, একদিন সেই মানুষটার কারণেই নিজের হাসিটা হারিয়ে ফেলতে হয়। 💔
তখন চোখের পানি শুধু চোখে থাকে না—চুপচাপ জমে থাকে বুকের ভেতর।
মানুষটা সবার সামনে স্বাভাবিক থাকে, হাসে, কথা বলে… অথচ রাত হলেই নিজের সাথে নিজের যুদ্ধ শুরু হয়। 🥺🖤
আর একদিন হয়তো আমি সত্যিই তোমাকে ভুলে যাব…
তোমার অপেক্ষা করব না, তোমার মেসেজের আশায় রাত জাগব না, তোমার অবহেলাতেও আর কাঁদব না।
কিন্তু একটা কথা মনে রেখো—
তুমি আমাকে হারানোর পর হয়তো আরেকজন মানুষকে পেয়ে যাবে,
কিন্তু আমি তোমাকে হারানোর পর যে মানুষটা ছিলাম,
সেই মানুষটাকে আর কোনোদিন ফিরে পাব না। 💔🥀
কারণ তুমি শুধু আমার ভালোবাসা হারাওনি—
তুমি এমন একজন মানুষকে হারিয়েছো,
যে তোমাকে নিজের সুখের চেয়েও বেশি চেয়েছিল।
আর কোনোদিন যদি আমার কথা মনে পড়ে,
তখন হয়তো বুঝবে—
কিছু মানুষকে হারানোর কষ্ট তখনই বোঝা যায়,
যখন তাদের ফিরে পাওয়ার সব দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। 😢🖤🥀
2026-09-14 19:53:00