@sakilaftab: হারিয়ে গেলে খুঁজবে, এই আশা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি! অভিমানে সুনসান নীরবতায় নিজেকে আড়ালে রাখলেও, তুমি সামান্য কষ্ট পাবে না—ঢের জানি। যার চরিত্রে হারানোর ভয় নেই, নেই অনুশোচনার দাগ, সে মানুষ হারালেও কখনো শোক করে না। তোমাকে কষ্ট দিতে আমি সরে যাইনি। যেখানে কদর থাকে না, সেখানে কি মানুষ থাকে? তুমি ভেবেছো, তুমি আমাকে খুঁজবে সেই আশায় আমি আড়ালে থাকি? মানুষ তাকেই হন্যে হয়ে খোঁজে, যাকে সে ভালোবাসে। যার উপস্থিতি, অনুপস্থিতি দুটোই সমান—সে না থাকলে কি আর এমন আসে যায়? তোমার একাকিত্ব, দুর্দশা, দুঃখবোধ দু'চোখ দিয়ে দেখবো বলে সরে আসিনি৷ আমি এসেছি, নিজের সাথে সাথে তোমাকেও দায় থেকে মুক্তি দিতে। ভেবেছো, সবকিছুই দেদারসে মেনে নেবো? মানুষ তো। কষ্ট হয়, অনুশোচনায় নিজেকে ভৎসনা করি! আমি না থাকলে তোমার জীবন থমকে থাকে না, সে আমি আলবাত জানি৷ ভেবেছো, আমার শূন্যতা বোঝাতেই সরে এসেছি? উহু, কখনোই না। তুমি আমার না থাকা জুড়ে শোকে বিভোর হবে, এই স্বপ্ন আমি আরও অনেক আগেই দেখা ছেড়ে দিয়েছি। অবহেলায় কোণঠাসা করে দিয়ে, যোগাযোগহীনতার ধুলোবালি দিয়ে সম্পর্ক ঢেকে রেখে, ভেবেছো ভালোবাসা যায়? তোমার কাছে ভালোবাসা মানে হতে পারে সামান্য কিছু। কারণ মানুষ তোমায় ভালোবাসে। তবে আমার কাছে ভালোবাসা মানে সাধনা। আর সেই সাধনা আমি তো কোনো অবহেলা, অজুহাতে নষ্ট হতে দিতে পারি না। আমি না থাকলেই কি আসে যায়? যেখানে আমার থাকা, না থাকা দুটোই সমান—সেখানে আমার শূন্যতা তোমাকে আর কতটুকুই বা যন্ত্রণা দেবে? ভেবেছো, তুমি কাছে ডাকবে এই আশায় আমি চুপ হয়ে গেছি? তুমি কোনোদিন ডাকবে না বলেই আমার চলে আসা, আমার মধুর প্রস্থান। যেখানে তোমায় ছাড়া থাকার অভ্যেস বড়ই আনন্দের বিষয়—বড়ই সাধনার বিষয়!
নিয়তি 🌸
Region: SA
Wednesday 09 September 2026 23:04:26 GMT
Music
Download
Comments
Md Rakib Joy :
same same 😭😞
2026-09-10 17:25:52
0
Bishonno_Bikel (বিষণ্ণ বিকেল) :
জীবনের শেষ ইচ্ছা বলতে একবার শুধু আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে মন খুলে কাঁদতে চাই। তারপর চোখের পানি মুছে হাসিমুখে বলবো,অনেক চেষ্টা করেছিলাম আপনাকে নিজের করে রাখতে, কিন্তু এই জনমে আর হলো না!হয়তো তখন আর কোনো অভিযোগ থাকবে না, কোনো রাগ বা অভিমানও থাকবে না। শুধু থাকবে হাজারো স্মৃতি, একসাথে দেখা অসংখ্য স্বপ্ন, আর না-পাওয়া ভালোবাসার এক গভীর শূন্যতা। আপনি হয়তো নিজের মতো ভালোই থাকবেন, কিন্তু আপনাকে হারানোর সেই কষ্টটা আমার ভেতরে আজীবন থেকে যাবে। কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবুও সারাজীবন হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গাটা দখল করে রাখে।আপনিও ঠিক তেমনই,পাওয়া হলো না, তবুও শেষ নিঃশ্বাস পর্যন্ত সবচেয়ে প্রিয় মানুষ হয়েই থেকে যাবেন
2026-09-10 17:38:37
3
🇧🇩ᴍᴇʜᴇʀᴀʙ 𝐇𝐚𝐬𝐚𝐧 100K🍁 :
প্রিয় ফুল,
জানি না কেমন আছো? বহুদিন হলো আমাদের কথা হয়না। দেখা হয়না। একই শহরে থাকি অথচ আমাদের মধ্যে দুরুত্ব অসীম। তবে এই সব দূরত্ব তোমার জন্য ভালোবাসা বিন্দুমাত্র কমাতে পারেনি,বরং তোমাকে আরও ভয়ংকর ভালোবেসে ফেলেছি। সময় পেরিয়ে গেছে শুধু তোমার স্মৃতি ভোলা যায়নি।
টিনের চালাঘরে সুয়ে বৃষ্টির শব্দ শুনি, কী ভয়ংকর ভাবেই না তোমার শূন্যতা আমাকে কাঁদিয়ে যাচ্ছে! এমন তো না-ও হতে পারতো। হতে পারতো না, তোমাকে বুকের মধ্যে নিয়ে বৃষ্টি বিলাস করার এক মুহুর্ত আমার? অলস দুপুরে কপালে চুমু, বিষণ্ণসন্ধ্যায় একজোড়া ঘুঘুর প্রণয়বন্ধনের মতো— প্রেমের বন্ধনে আবদ্ধ হতে।
আমার খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে একটা ছোট্ট সংসার গড়ার। ছোট ছোট দুটো ঘর,ছেলেমেয়েদের কোলাহলে ভরে থাকা একটা বাড়ি, আর তোমাকে পাশে নিয়ে ধীরে ধীরে একটা জীবন পার করে দেওয়ার কত যে স্বপ্ন ছিল।
জানো পাখি?? ইদানীং আয়নার সামনে দাঁড়ানোর সাহস করতে পারি না। নিজেকে দেখলে প্রচন্ড ঘৃণা হয়। লজ্জায় মুখ লুকাতে চাই। আমার জন্য কে কি করেছে তা বলতে চাই না। আমি করেছি জঘন্য অপরাধ। মা-বাবার চোখে জল ঝরিয়েছি! আমি অপরাধী, আমি পারিনি তোমাকে অসম্ভব ভালোবেসে নিজের করে রাখতে,সর্বোচ্চ বিলিয়ে দিয়েও আমি পারিনি তোমার হৃদয়ে একটুখানি যায়গা করে নিতে। একটুখানি করুণা করবে এমন মায়ার মানুষও হতে পারিনি। আমাকে ভালো নাই-বা বাসলে একটুখানি করুণা করতে পারতে না?
তোমার দেয়া প্রতিটি আঘাত আমাকে অসম্ভব দুঃখ দিচ্ছে। আমি এসব দুঃখদুর্দশার ইতি টানতে চাই। 'মৃ'ত্যু অথবা তুমি' দ্রুত আমাকে আলিঙ্গন করুক। তোমার জীবন দীর্ঘআয়ু হোক।
2026-09-10 16:58:06
1
অপূর্ণতা..)😊🌻 :
পুনর্জন্ম নেই "
তুমি আর আমার হবে না!
এই জন্মে ও হারালাম, ইহকালে ও হারাইলাম!
সারাজীবনের সঙ্গেী হলো -
তোমাকে না পাওয়ার অপেক্ষা......! ❤️🩹😅🥀
2026-09-10 16:51:17
2
Taird Waiting :
পুনর্জন্ম নেই "
তুমি আর আমার হবে না!
এই জন্মে ও হারালাম, ইহকালে ও হারালাম❤️😪
আহ কি ভয়ঙ্কর চিন্তা 🥲😪
2026-09-11 03:07:10
2
RS Rajib Howlader3486 :
Ki kosto dilo amk allah
2026-09-11 17:44:28
0
story ツ :
@@ (LUVNA +P) -💝😅🥀
2026-09-10 19:34:40
1
Jobaidul Hoque Sumon :
😂😂😂
2026-09-10 20:46:26
0
⚡IT'S MONIR💫😎🇰🇼 :
@Mohammad Monir
2026-09-10 18:10:32
0
Junayet Ahamed Tuhin :
🥰🥰🥰
2026-09-10 10:55:22
0
it's me Rubel boss👩❤️👨 :
😂😂😂
2026-09-10 23:08:09
0
★MUHAMMAD★ NAHID :
😔😔😔
2026-09-10 01:49:48
0
🇧🇩ব্যর্থ জীবন 😭🇴🇲 :
কাউকে পাওয়ার অপেক্ষায় রাত জাগি না, নিজের নীরবতাকেই এখন সবচেয়ে আপন সঙ্গী মনে হয়।
কোনো সম্পর্কের হিসাব নেই, কোনো অভিমানের কারণ নেই, তাই নিজের মতো করে বাঁচাটাই বেশ শান্তির লাগে।
একসময় ভাবতাম পাশে একজন মানুষ থাকলেই জীবন পূর্ণ হবে, এখন বুঝি—নিজের শান্তিটাও কম সুন্দর কোনো পাওয়া নয়।
কারও মেসেজের অপেক্ষায় ফোনের স্ক্রিন দেখি না, নিজের ব্যস্ততাতেই এখন দিনের গল্পটা কেটে যায়।
কেউ ভালোবাসুক বা না বাসুক, নিজের প্রতি যত্নটা যেন কখনো কমে না যায়—এটাই এখন সবচেয়ে বড় চাওয়া।
হৃদয়ে কারও জন্য জায়গা খালি আছে কি না জানি না, তবে সেই জায়গা পূরণ করার তাড়নাও আর অনুভব করি না।
মানুষের মায়ায় জড়িয়ে নিজেকে হারানোর চেয়ে, একা থেকেও নিজের পরিচয়টা ধরে রাখা অনেক বেশি স্বস্তির।
হয়তো একদিন ভালোবাসা আসবে, হয়তো আসবে না—তবুও আমার জীবন থেমে থাকবে না, নিজের পথেই এগিয়ে যাবে।
আমার কোনো ভালোবাসার মানুষ নেই, কারও জন্য অপেক্ষাও নেই—মনটা শুধু নিজের ছন্দে বাঁচে, নিজের শান্তিটুকু নিয়েই সন্তুষ্ট থাকে।
2026-09-10 05:22:23
1
To see more videos from user @sakilaftab, please go to the Tikwm
homepage.