@sajib_51: "ওপারে ভালো থেকো কমরেড" !!! """""''""""''''"""'''''''""""'''''""''''''''''''"""'''''"""'''' ★ ১৭তম গ্রেডে মাত্র ৯,০০০ টাকা মূলবেতনে দেশের সেবায় অকাতরে প্রাণ বিসর্জন দেওয়ার শপথ নিয়েছিল, সিফাত ও সিদ্দিক নামের দুই টগবগে তরুণ। কঠোর প্রশিক্ষণ শেষে তাদের পরিচয় হয় 'সৈনিক'। এসব শতশত সিফাত ও সিদ্দিক ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে সন্ত্রাস দমন অভিযান কিংবা দৈনন্দিন কঠোর প্রশিক্ষণ- সবখানেই এই সিফাত বা সিদ্দিকেরা অকাতরে দেশের জন্য প্রাণ বিলিয়ে দেন। তাদের এই চলে যাওয়াগুলোর পিছনে থাকে একেকটি নির্মম ও বুক ফাটানো গল্প, যা শুনলে যে মানুষ তার গা শিউরে ওঠবেই। সামরিক প্রশিক্ষণে ৫% ক্যাজুয়ালটি বা ক্ষয়ক্ষতি স্বাভাবিক ধরা হয়; সেখানে প্রতিটি মূহুর্তই যেন তাঁদের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা। ★ কী অদ্ভুত সেলুকাস ! এসব সৈনিকদের হাড়ভাঙা পরিশ্রমের কথা, এদের পঙ্গুত্বের করুণ গল্প কিংবা বীভৎস মৃত্যুর খবর পত্রিকার পাতায় আসে না, টকশোর আলোচনায় স্থান পায় না বা সংসদের পয়েন্ট অফ অর্ডারে না-কি এসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর বিধান নেই। উল্টো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এই সৈনিকদের বিতর্কিত করতে পারলেই যেন একদল মানুষ একধরণের পশুতৃপ্তি পায় ! ★দেশের অভ্যন্তরীন সংকটেও এসব সৈনিকদের ডাক পড়ে- তা ১৯৯০-এর গন-অভ্যুত্থান হোক, ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলন হোক কিংবা বন্যা বা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। সবখানেই বুক চিতিয়ে দাঁড়িয়েছেন মানুষের পাশে। অথচ প্রয়োজন ফুরিয়ে গেলেই তাদের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেনস্তা করার জন্য একধরনের প্রতিযোগিতা শুরু হয়। এত অবহেলা, এত অপবাদ আর এত বঞ্চনার পরেও, মাতৃভূমির সুরক্ষায় জীবন উৎসর্গ করতে তাঁরা কুণ্ঠাবোধ করেন না। ★ আজকের এই লেখাটি পরম শ্রদ্ধায় উৎসর্গ করছি- হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিংয়ের সময় শহীদ হওয়া দুই বীর সহযোদ্ধা সৈনিক রিফাত ও সৈনিক সিদ্দিকের প্রতি। একই সাথে গুরুতর আহত ক্যাপ্টেন মীর্জা স্যারের প্রতি। ★ হে শহীদ বীর ভাইদ্বয়, এই সমাজ বা রাষ্ট্র তোমাদের মনে রাখুক বা না রাখুক- আমরা, তোমাদের সহকর্মীরা যতোদিন বেঁচে আছি, ততোদিন প্রতিটি নিঃশ্বাসে পরম শ্রদ্ধায় ও ভালোবাসায় তোমাদের স্মরণ করব। "ওপারে ভালো থেকো কমরেড !"

SAJIB
SAJIB
Open In TikTok:
Region: BD
Thursday 10 September 2026 05:02:34 GMT
103830
4577
114
125

Music

Download

Comments

khaleda.islam57
🥰🎀mayaboti🎀🥰 :
esh mane newa jaina 🥹🥹
2026-09-10 05:51:36
4
m.n.rafsan.2.0
M N Rafsan 2 0 :
আল্লাহ এই দুই ভাই কে জান্নাত বাশি করুক আমিন
2026-09-10 06:08:59
18
lakshmipurbsl
ᴬᴷᴹ᭄Iᴍᴛɪᴀz࿐모™✓ :
2026-09-10 09:33:57
4
md.rafsanahmed23
রাফসানের আম্মু🍓⚔️ :
Aah jibon😭 Amon mrittu mene neya jai nah allah sokol soinik vi der rokka korun😭
2026-09-10 05:53:01
5
jisanahmed6674
মেঘ বালিকা :
আল্লাহ তাদের জান্নাত নচিব করোক
2026-09-10 09:38:04
2
amirhossain0980
🥰🥰Amir hossain🥰🥰 :
2026-09-10 06:10:00
4
afrida.nur2
♥️♥️afiyar ammu♥️♥️ :
আল্লাহ এ ভাইটার সমস্ত গুনাহ মাফ করে দিন তাকে জান্নাতবাসী করুন আমিন
2026-09-10 06:15:28
3
olalagang
MD Kamrul hasan :
৭১ এর চেতনার এক নতুন শক্তির উন্মোচনের প্রকাশ ঘটাল বাংলাদেশ সেনাবাহিনী, আমরা গর্ভবতী সেনাবাহিনী
2026-09-10 06:02:13
2
sompa2195
sompa :
খুব কষ্ট লাগলো ভাইয়া😭
2026-09-10 07:12:08
1
user20784819434591
ভোরের আলো :
আল্লাহ এই ভাইদের জান্নাতবাসী করুণ আমিন
2026-09-10 06:07:29
1
mdmahede98
শাপলা ফুল :
ae Gola dekaenna. besi khsto laGe
2026-09-10 10:45:01
0
alaminpigeonloftj
অদ্ভুত অনুভূতি :
ইস
2026-09-10 07:48:06
2
nahidbhuiyan12
S K NAHID :
2026-09-10 10:23:49
0
user58149605429167
🌺মাতাল 🌺রানী🌺 :
আল্লাহ সবাই কে হেফাজত রাখুক🤲🤲🤲
2026-09-10 10:05:24
0
mayabi.hashi641
Mayabi Hashi :
আল্লাহ তাদের দুইজনকে জান্নাত দান করুন আমিন
2026-09-10 10:04:17
0
prem.pratigya3
prem pratigya :
সেনাবাহিনী চাকরি মানে এই অবস্থা বেশি,
2026-09-10 10:23:02
0
khhjjkkkofsyhh
কামাল পাটাওয়ারী :
আমিন
2026-09-10 10:09:03
0
user5702231587041
💞💞Shidratul Manha 💞💞 :
kub voi lage aii gula dekle
2026-09-10 06:21:47
0
user7868335257128
NomanAfAl :
:আল্লাহ ওনাকে জান্নাত নচীব করুক আমিন
2026-09-10 09:29:30
0
user5013600711659
মুস্তাফা মেহমেদ :
আহারে তাজা প্রাণ চোখের পলকে লাশ হয়ে গেল,,মায়ের বুক খালি হয়ে গেল 😥😥😥
2026-09-10 09:25:40
0
ramiya_479
ramiya🍋🦋 :
😭😭😭 আল্লাহ তায়ালা যোনো জান্নাত নসিব করুন আমিন আমিন
2026-09-10 09:56:52
0
user4034983815036
Ruposi :
আল্লাহ তাকে জান্নাত নসীব করুন 🤲🤲🤲
2026-09-10 10:00:52
0
md.eyakub.nobi
🤍𝑰𝒕'𝒔 𝒎𝒆 𝑵𝒐𝒃𝒊🤍 :
পিয়াস ভাই
2026-09-10 09:43:57
0
user5242797751722
Md. NAYEM Islam :
,🥹🥹🥹
2026-09-10 06:32:50
0
To see more videos from user @sajib_51, please go to the Tikwm homepage.

Other Videos


About