@sazzad...st: সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষদের অনুপ্রাণিত করতে বাংলাদেশের সঙ্গে একটি ফ্রেন্ডশিপ টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে নেপাল। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এই প্রস্তাব দেন।