Jahidul islam :
দুনিয়ার অনেক ভালোবাসা দেখেছি, কিন্তু এমন কাউকে পাইনি যে সব ভুল জেনেও বলবে—
❝তুমি ফিরে এসো, আমি মাফ করে দিব!❞
কিন্তু এই দুনিয়ার ভিড়েও এমন এক ভালোবাসা আছে, যা শর্তহীন,সীমাহীন, আর অশেষ ক্ষমায় ভরা! এই ভালোবাসা কেবল একজনই দিতে পারেন-আমাদের রব, আমাদের আল্লাহ! যিনি বান্দার ভুল দেখেও তাকে লজ্জিত করেন না,যিনি পাপের পাহাড় দেখেও রহমতের দরজা বন্ধ করেন না,যিনি অসীম ক্ষমাশীল, পরম দয়ালু!
দুনিয়ায় মানুষ ভুলের হিসাব রাখে, দাগ খোঁজে, দূরত্ব তৈরি করে! কিন্তু আল্লাহ এমন এক রব, যিনি সবকিছু জেনেও ডাক দেন–❝ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করে দেব!❞
এই ডাকটা শুধু ক্ষমার নয়,
এটা ভালোবাসার ডাক! এটি আশার ডাক! এটা ভেঙে যাওয়া হৃদয়কে আবার জোড়া লাগানোর আহ্বান! এটা হতাশ মানুষের জন্য আশার আলো!
2026-09-11 16:43:09