@johirpardeshi39: নিজের আত্মসম্মান, ইচ্ছা আর চোখের জল সব কিছু বিসর্জন দিয়েও যখন কারো মনের মতো হওয়া যায় না, তখন বুঝতে হয় ভুলটা আমার ভালোবাসায় ছিল না, ভুল ছিল ভুল মানুষকে আপন ভাবায়। ভালোবাসা কখনো জোড়াজোড়ি করে পাওয়া যায় না, আর জোর করে কারো প্রিয় মানুষ হওয়াও যায় না। নিজেকে প্রতিদিন তিল তিল করে শেষ করে দেওয়ার পর শেষ উপহার হিসেবে কেবল মেলে কিছু না বলা অভিমান আর একবুক শূন্যতা। কেউ হয়তো কোনোদিন বুঝবে না, একটা মানুষ কতটা নিভে গেলে নিজের সবটুকু বিলিয়ে দেওয়ার পরও মাঝরাতে একাকী হেসে উঠে নীরবতার সাগরে তলিয়ে যায়।চোখের জলের হিসাব হয়তো কেউ রাখে না, কিন্তু এই নিঃশব্দ কষ্টের হাহাকার হৃদয়ের গভীরে চিরজীবন রয়ে যায়।