@ayanalmamun: সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব ডাউন সিনড্রোম! মানুষের দেহে ২৩ ধরণের ক্রোমোজোম থাকে। প্রত্যেকটি ক্রোমোজমের থাকে দুটো করে কপি। সব মিলিয়ে ৪৬টি ক্রোমোজোম। কিন্তু হাজারে এক জন মানুষের ২১ নম্বর ক্রোমোজোমের কপি দেখা দেয় তিনটি। তারা ডাউন সিনড্রোম নিয়ে জন্ম নেন। এই রোগে আক্রান্ত শিশুদের দেহের গঠন ও মানসিক বিকাশ দেরিতে হয়। উল্লেখ্য, তারা 'পাগল' নন, কেবল তাদের আচরণ শিশুসুলভ। এ রোগের বেশ কিছু লক্ষণ আছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা সেই লক্ষণগুলো একটু একটু করে নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। কিন্তু সম্প্রতি জাপানের ন্যাশনাল ক্যানসার সেন্টারের বিজ্ঞানীরা CRISPR প্রযুক্তি ব্যবহার করে ডাউন সিনড্রোমের গোঁড়াসুদ্ধ উপড়ে ফেলতে সক্ষম হয়েছেন। এই রোগের জন্য দায়ী ২১ নম্বর ক্রোমোজোমের (Trisomy 21) 'অতিরিক্ত' সেই কপিটি অপসারণ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এতে উক্ত ক্রোমোজোমের বাকী দুই কপির বিন্দুমাত্র ক্ষতি হয়নি। উল্লেখ্য, ডাউন সিনড্রোম রোগীর দেহ থেকে স্টেম সেল সংগ্রহ করে ল্যাবে (ইন-ভিট্রো) করা হয়েছে পরীক্ষাটি। এতে প্রায় ৩০% কোষ সম্পূর্ণ সুস্থ-স্বাভাবিক কোষে রূপান্তর হয়ে উঠেছে। বিজ্ঞানব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়। #bdtiktokofficial #foryoupage #foryou #fyp

Ayan
Ayan
Open In TikTok:
Region: BD
Friday 11 September 2026 06:18:15 GMT
40375
453
6
28

Music

Download

Comments

uzzalsheikh134
uzzalsheikh134 :
আলহামদুলিল্লাহ।
2026-09-12 04:53:26
0
maybearpon
May be Arpon🤖 :
মানুষ কি না পারে
2026-09-12 02:02:33
0
resmine.akter
Resmine Akter :
আচ্ছা ডাউন সিনড্রোম এর কি কোন চিকিৎসা আছে আর যদি থাকে সেটা কোথায় করা যায়
2026-09-11 15:58:30
0
firewolf2727
lee :
এই সিনড্রমে আক্রান্ত সবাই প্রায় এক রকম দেখতে হয় তাদের আচরণ ভঙ্গি ও একই হয়
2026-09-11 13:47:46
1
suprin372
suprin :
❤️❤️❤️
2026-09-11 13:37:27
2
uncommon655
uncommon655 :
🥰🥰🥰
2026-09-11 14:37:25
0
To see more videos from user @ayanalmamun, please go to the Tikwm homepage.

Other Videos


About