🇶🇦মিষ্টি ছেলে দুষ্টু মন 🇧🇩 :
আমার না-হওয়া ভালোবাসা, আপনি যেখানে থাকুন,।
যার সঙ্গেই থাকুন-ভালো থাকুন, সুখে থাকুন।
আপনাকে আমি মন থেকে খুব করে চেয়েছিলাম,
কিন্তু ভাগ্য আপনাকে আমার করে দেয়নি..!
তাই একটা ছোট্ট ইচ্ছে আজও রয়ে গেছে-যদি সত্যিই পরের জন্ম বলে কিছু থাকে, তাহলে সেদিন যেন আপনাকে নিজের মানুষ হিসেবে পাই।
জানি, আজ আপনি আপনার নতুন প্রিয় মানুষকে নিয়েই ভালো আছেন। তার হাসি, তার উপস্থিতি, তার চুলের গন্ধ, তার সঙ্গ-সবকিছুই আজ আপনার জীবনের সবচেয়ে প্রিয় অনুভূতি।
নিশ্চয়ই তাকে খুব যত্নে রাখেন, চোখে হারান, যেমনটা একদিন আমি কল্পনা করেছিলাম।
সে সত্যিই খুব ভাগ্যবান কারণ সে আপনাকে পেয়েছে, আর আমি শুধু ভালোবেসেই হারিয়ে গেছি, তবু মাঝে মাঝে একটা আফসোস বুকের ভেতর নীরবে কাঁদে-যে মানুষটাকে আমি এতটা যত্ন করে, এতটা ভালোবেসে গুছিয়ে তুলেছিলাম, আজ সে-ই অন্য কারও আপন মানুষ।
জীবন বোধহয় এভাবেই কিছু গল্পকে অসম্পূর্ণ রেখেই শেষ করে দেয়..!💔
2026-09-11 11:58:12