@noorvibesofficial24: مَا سَلَكَكُمْ فِي سَقَرَ ٤٢ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ ٤٣ “কী তোমাদেরকে সাকারে (জাহান্নামে) নিয়ে গেল?” তারা বলবে— “আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।” — সূরা আল-মুদ্দাসসির: ৪২–৪৩ একবার ভাবুন… দুনিয়াতে নামাজের জন্য কয়েক মিনিট সময় বের করা কত কঠিন মনে হয়, অথচ সেই কয়েক মিনিটই হয়তো আখিরাতে আমাদের সবচেয়ে বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আজ যে সিজদাটা আপনার কাছে ছোট মনে হচ্ছে, হয়তো একদিন সেই সিজদাটার জন্যই আপনি পুরো দুনিয়া ফিরে পেতে চাইবেন। নামাজকে সময়ের কাজ মনে করবেন না— নামাজই আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ। আজই ফিরে আসুন। পরের ওয়াক্তটা হয়তো আপনার জন্য সেই ফিরে আসার শুরু হতে পারে। 🥀🤲 #islamicreminder #salah #namaz #quran #deen