A L O N E :
জানেন... আমার জীবন টাতে এক আকাশ পরিমাণ আফসোস নিজেকে নিয়ে..!! কারণ কি শুনবেন না..!!
বলছি শুনেন.. আমি আজ পর্যন্ত কাউকে নিজের কষ্ট টা বুঝাতে পারি নি,,আমি কেমন আছি সেটা বলতে পারি নি,, নিজের রাগ/ক্ষোভ কারোর উপর ঝেড়ে কিছু বলতে পারি নি তারা কষ্ট পাবে বলে,, নিজেকে ত্যাগ করে এসেছি আজ পর্যন্ত সব জায়গায়,, নিজের সুখ নিজে বুঝে নেই নি কখনো,, সব কিছুতেই ছাড় দিয়ে এসেছি,,কেউ অপমান করলেও জবাব দেই নি,,চুপচাপ মাথা নত করে মেনে নিয়েছি পরিবারের চাপিয়ে দেওয়া বোঝাকে..!! ভালো সন্তান হতে পারি নি,, ভালো বোন হতে পারি নি,, জীবনে কিছুই করতে পারি নি..!!
এখন একা একা বসে নিজেরে প্রশ্ন করি এই সব করে তুই দিন শেষে কি পেলি...!! সত্যি বিশ্বাস করেন,,এই প্রশ্নের উত্তর খুজতে গিয়ে অঝোরে কান্না করি আর ভাবি আসলেই কি পাইলাম,, কিছুই তো অর্জন করতে পারলাম না নিজের জন্য। হ্যাঁ তবে একেবারে যে কিছুই পাইনি সেটা বললে ভুল হবে,, কিছু একটা তো পেয়েছি আর সেটা হচ্ছে এক বুক কষ্ট/আফসোস...!!
2026-09-12 08:57:48