🍁🍁 R A K I B 🍁🍁 :
@অপূর্ণতা.:)🙂🌼:আমাদের সময়টা কত অদ্ভুত ছিল, তাই না? কথা বলতে বলতে রাত পার হয়ে যেত, কিন্তু কথা শেষ হতো না। আর আজ দেখো, আমরা একে অপরের থেকে কতটা দূরে। লোকে বলে পৃথিবী নাকি অনেক ছোট, মানুষের সাথে নাকি হুটহাট দেখা হয়ে যায়। কিন্তু আমার মনে হয় আমাদের জন্য পৃথিবীটা অনেক বড়। এতটাই বড় যে, হয়তো একটা পুরো জীবন কেটে যাবে, তবুও আমাদের আর কোনোদিন দেখা হবে না, একটা কথাও হবে না।
মাঝে মাঝে ভাবি, কোনো একদিন যদি রাস্তার মোড়ে হুট করে তোমার সাথে দেখা হয়ে যায়, তুমি কি আমাকে চিনতে পারবে? ভিড়ের মধ্যে কি সেই পুরনো চেনা চোখে আমার দিকে তাকাবে? নাকি একদম অপরিচিত কারো মতো পাশ কাটিয়ে চলে যাবে? খুব জানতে ইচ্ছে করে, সেদিন কি তুমি আমার নাম ধরে একবারও ডাকবে না?
যদি কোনোভাবে তোমার খুব কাছে যাওয়ার সুযোগ পাই, তবে চিৎকার করে বলতে ইচ্ছে করে—জানো, এতগুলো দিন পার হয়ে গেছে, আমাদের কোনো যোগাযোগ নেই, তবুও তোমাকে আমি আজও ঠিক আগের মতোই ভালোবাসি।
হয়তো আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই সত্যি। কিন্তু আমার মনের ভেতর তুমি সব সময় ছিলে, আর সারা জীবন ওভাবেই থেকে যাবে।
অপূর্ণতা.:)🙂🌼 ❐
2026-09-30 09:35:24