কবি মশাই 🌼 :
প্রেম করে ঠকে গেলে, হয়তো একসময় মেনে নেওয়া যায়।
কারণ সময়ের সাথে সাথে মানুষ নিজেকে শুছিয়ে নিতে শেখে, নতুন করে বাঁচার সাহস খুঁজে পায়।
কিন্তু বিয়ে করে ভুল মানুষকে বিশ্বাস করলে, সেই কষ্ট শুধু একটা সম্পর্ক ভাঙার কষ্ট নয়-সেটা ভেঙে চুরমার করে দেয় অসংখ্য স্বপ্ন, বিশ্বাস, আত্মসম্মান আর পুরো একটা ভবিষ্যৎ।
বিয়ে তো শুধু দু'জন মানুষের সম্পর্ক নয় এর সঙ্গে জড়িয়ে থাকে দুটি পরিবার, হাজারটা আশা, অজস্ত্র দায়িত্ব আর সারাজীবন একসাথে পথ চলার পবিত্র প্রতিশ্রুতি।
তাই সেখানে যদি প্রতারণা, অবহেলা কিংবা ভুল মানুষের আগমন ঘটে, তবে শুধু হদয় নয়, পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়।
প্রেমে ঠকে গেলে মানুষ হয়তো আবারও ভালোবাসতে শেখে, কিন্তু বিয়েতে ঠকে গেলে অনেকেই নিজের হাসি, অন্যের প্রতি বিশ্বাস, এমনকি নিজের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে ফেলে।
তাই সারাজীবনের জন্য কাউকে জড়ানোর আগে, মানুষটা সত্যি সঠিক কি না-তা চিনে নেওয়াটাই সবচেয়ে জরুরী.!#
2026-09-13 15:08:13