@naturalview5630: সবুজ হারানো গাছটার মতো কিছু জীবনও বাইরে থেকে দাঁড়িয়ে থাকে, অথচ ভেতরে ভেতরে অনেক আগেই শূন্য হয়ে যায়─༅༎ 🥲💔 #nature #viralvideo #fyp #viral #tiktok @TikTok @tiktok creators @TikTok Bangladesh
কেমন আছো আমি জানি, এই প্রশ্নের উত্তর..!
পাওয়ার অধিকার আমি অনেক আগেই হারিয়েছি
তবু আজ খুব লিখতে ইচ্ছে হলো কোনো অভিযোগ করার জন্য
নয় বরং কিছু জমানো কথা মুক্তি দেওয়ার জন্য
আমাদের গল্পটা হয়তো পূর্ণতা পায়নি, কিন্তু যা ছিল তা তো মিথ্যা ছিলো না
একসাথে দেখা স্বপ্নগুলো আজ অন্য কারো সাথে পূরণ করছো কি না জানি না নাকি আমাদের কপালে বিচ্ছেদের এই ধূসর
রংটাই আগে থেকেই মাখা ছিলো
তোমাকে নিয়ে কিছু কথা যা আজও বদলায়নি, আজও হঠাৎ তোমার কোনো প্রিয় গানটা বেজে উঠলে বুকটা কেমন জানি চিনচিন করে কেঁপে ওঠে
শহরটা একই আছে, শুধু এখন আমরা আলাদা রাস্তায় হাঁটি
তোমার দেওয়া ছোটখাটো সেই স্মৃতিগুলো আজও জমানো আছে
ঠিক যেমনটা আমি তোমার জীবনে
মানুষ বলে সময় ক্ষত সারিয়ে দেয় হয়তো দেয়, কিন্তু দাগটা তো থেকেই যায়
আজ আর তোমাকে ফিরে পাওয়ার কোন আশা নেই শুধু রয়ে
গেছে এক আকাশ পরিমাণ না পাওয়ার বেদনা
আমাদের বিচ্ছেদটা হয়তো অনিবার্য ছিল, কিন্তু আমাদের কাটানো মুহূর্তগুলো আমার জীবনে শ্রেষ্ঠ উপহার হয়েই থাকবে
ভালো থেকো, এককালের খুব কাছের মানুষটা.!💔🥺
2026-09-15 18:17:40
2
To see more videos from user @naturalview5630, please go to the Tikwm
homepage.