@last_ummah2: আবদুল্লাহ ইবনু মাস'উদ (রাঃ) থেকে বর্ণিত: আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) দুটি হাদিস বর্ণনা করেছেন। একটি নবী (ﷺ) থেকে আর অন্যটি তাঁর নিজ থেকে। ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে, যেন সে একটা পর্বতের নিচে উপবিষ্ট আছে, আর সে আশঙ্কা করছে যে, সম্ভবত পর্বতটা তার উপর ধ্বসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মত মনে করে, যা তার নাকে বসে চলে যায়। সহীহ বুখারী, হাদিস নং ৬৩০৮ হাদিসের মান: সহিহ হাদিস