@tasfia.09: নিজের ছোট ভাইকে প্রবাসে যাওয়ার জন্য বিদায় দেওয়ার মুহূর্তটা যে কতটা কষ্টের, সেটা হয়তো শুধু একজন বোনই বুঝতে পারে… 🥹❤️🩹 যে ভাইটা ছোটবেলা থেকে চোখের সামনে বড় হয়েছে, যার হাসি-দুষ্টুমিতে পুরো বাড়িটা মুখর থাকত আজ সেই ভাইটাই আপন মানুষদের ছেড়ে দূর প্রবাসে পাড়ি দিল। ✈️😔 বিদায়ের সময় মুখে কিছু বলতে পারিনি, শুধু বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল। বাসায় ফিরে মনে হলো, তোর সাথে যেন আমারও একটা অংশ দূর প্রবাসে চলে গেল… 🥺💔 অনেক অনেক মিস করব তোকে ভাই। 🥺 দূরত্ব যতই হোক, তুই সবসময় এই বোনের দোয়ায় থাকবি। ❤️🩹 সবাই আমার ছোট ভাই জাহিদ-এর জন্য দোয়া করবেন। 🤲🏻 আল্লাহ যেন তোর প্রতিটি কষ্টকে সফলতায় বদলে দেন, রিজিকে বরকত দেন, সব বিপদ থেকে হেফাজত করেন এবং তোর প্রবাস জীবন সহজ ও সফল করে দেন। একদিন ইনশাআল্লাহ সফল হয়ে হাসিমুখে আমাদের কাছে ফিরবি সেই দিনের অপেক্ষায় রইলাম। 🥹❤️🩹✈️ #foryou #foryoupage #pfy #100kviews #viralvideos @J🚩