@mdlam99: পাকিস্তানের গভর্নর মুহাম্মদ আলী জিন্নাহর মুখের উপর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উর্দুকে প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাবে তাৎক্ষণিক বিক্ষোভ করে ঢাবি শিক্ষার্থীরা। পরবর্তীতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাষ্ট্রভাষার অধিকার আদায় করে বাঙালিরা।