তোমার পতনের জন্য আমার কোনো অভিশাপের প্রয়োজন নেই..!
দিনের পর দিন, রাতের পর রাত তুমি যে অন্যায়, অবহেলা আর কষ্ট আমাকে দিয়েছ, তার প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে, আমার নীরব কান্না, অসংখ্য নির্ঘুম রাত আর হেরে যাওয়ার দীর্ঘশ্বাসই যথেষ্ট, কারণ আমি বিশ্বাস করি, অন্যায়ের বিচার একদিন না একদিন হবেই।
আমি তোমার অমঙ্গল চাই না, প্রতিশোধও চাই না, শুধু এটুকু জানি, যে মানুষ অন্যের অনুভূতি নিয়ে খেলা করে, অন্যের চোখের জলকে তুচ্ছ মনে করে, সে একসময় নিজের কর্মের ফলের মুখোমুখি দাঁড়ায়।
তাই তোমার জন্য আমার কোনো অভিশাপ নয়-তোমার নিজের কাজই একদিন তোমার সবচেয়ে বড় বিচারক হবে..!💔😅