@user5963127753844: M...S..জানো তোমাকে দেখার..!! অভ্যাসটা এখনো বদলাতে পারিনি একসময় তোমাকে সামনে থেকে দেখার জন্য কত অজুহাত খুঁজতাম, কত অপেক্ষা করতাম! আর আজ তোমাকে সরাসরি দেখার ভাগ্যটুকুও আমার নেই। তাই যখন খুব বেশি মনে পড়ে, তখন তোমার ছবিটাই আমার কাছে তোমার হয়ে ওঠে। তোমার ছবিটার দিকে তাকিয়ে মনে হয়, তুমি হয়তো ঠিক আমার সামনেই আছো তোমার চোখের দিকে তাকিয়ে জমে থাকা কথাগুলো বলছি, অথচ বাস্তবতা বড় নির্মম। ছবিটা শুধু নীরবে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। তোমাকে তো আর ছুঁতে পারি না, কাছে বসে দেখতে পারি না, হঠাৎ করে তোমার সামনে দাঁড়িয়ে তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারি না। আমার ভাগ্যে এখন শুধু দূর থেকে তোমাকে মনে করা, তোমার ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা আর নিজের মনকে বোঝানো কিছু মানুষকে ভালোবাসা যায়, সারাজীবন মনে রাখা যায়, কিন্তু ভাগ্যে পাওয়া যায় না... তবুও তোমার ছবিটা মুছে ফেলতে পারি না। কারণ ছবিটা মুছে ফেললে হয়তো ফোনের গ্যালারি থেকে তুমি হারিয়ে যাবে, কিন্তু আমার বুকের ভেতর থেকে তো আর হারাবে না। তুমি নেই আমার পাশে, নেই আমার চোখের সামনে, তবুও আমার প্রতিটি নিঃশব্দ রাতে, প্রতিটি দীর্ঘশ্বাসে, তুমি ঠিক আগের মতোই রয়ে গেছো...!!
ক্যাপশন পাগলি
Region: BD
Tuesday 15 September 2026 04:14:32 GMT
Music
Download
Comments
🤲🤲Babul🤲🤲 :
2026-09-15 09:27:50
1
তুমি কি আমার তুমি হবে🌹❤️🌹🫶 :
রাইট আমার 🥀
2026-09-15 14:30:59
0
🌹💐 জান্নাত খাতুন 💐🌹 :
মৃত্যু নিয়ে এতো গভীর, এতো বাস্তব আর এতো কাঁপিয়ে দেওয়া কথা—হয়তো আমরা প্রতিদিন শুনি, কিন্তু অনুভব করি না…আজ একটু থেমে পড়ুন… হয়তো এই লেখাটাই আপনার জীবন বদলে দিতে পারে… জাযাকাল্লাহ।
পরলোকগত এক মানুষের শেষ অনুভূতি… এমন কিছু কথা, যা জীবিতদের জন্য এক নির্মম সত্যের আয়না—
“মৃত্যু নিয়ে আমি আর ভয় পাই না…কারণ আমি জানি, আমি আর কিছুই নিয়ন্ত্রণ করতে পারবো না…আমার দেহটা পড়ে থাকবে নিথর…যে দেহ নিয়ে আমি অহংকার করতাম, সাজতাম, যত্ন নিতাম—সেই দেহটাই একসময় অন্যদের হাতে সোপর্দ হয়ে যাবে..
তারা আমার পোশাক খু'লে ফেলবে…
যে লজ্জা আমি সারাজীবন ঢাকতে চেয়েছি,
মৃত্যুর পর সেটার আর কোনো মূল্য থাকবে না…
তারা আমাকে ধুয়ে-মুছে পরিষ্কার করবে…শেষবারের মতো…
কিন্তু আমি কিছুই বলতে পারবো না—
না কষ্ট, না স্বস্তি… কিছুই না…
তারপর আমাকে সাদা কাপড়ে জড়িয়ে দেবে…
যে দুনিয়ায় হাজার রঙের পোশাক ছিল আমার,
শেষ ঠিকানায় আমার জন্য নির্ধারিত থাকবে শুধু এক টুকরো সাদা কাপড়…
আমাকে আমার ঘর থেকে বের করে নেওয়া হবে…
যে ঘর বানাতে আমি জীবন কাটিয়েছি,
আজ আমি সেখান থেকে চিরতরে বের হয়ে যাবো…
মানুষ আসবে…
অনেক মানুষ…
কেউ সত্যি কাঁদবে, কেউ শুধু আনুষ্ঠানিকতা রক্ষা করবে…
আমার জন্য জানাজা হবে…কিন্তু কেউ আমার নাম ধরে ডাকবে না…বলবে—“লাশটা নিয়ে আসো…”
“মৃতদেহটা সামনে রাখো…”
সেই আমি… যার নামে একসময় সবাই চিনতো…
আজ আমি শুধুই—একটা লাশ…আমাকে মাটির নিচে নামিয়ে দেওয়া হবে…
ধীরে ধীরে…
আর এক মুঠো মাটি পড়ার সাথে সাথে
দুনিয়ার সাথে আমার সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে…
তারপর…মানুষজন একে একে চলে যাবে…
আমাকে একা রেখে… সম্পূর্ণ একা…
যে বন্ধুরা বলতো—“তোকে ছাড়া চলবো না”…
তারা কয়েকদিন কাঁদবে… তারপর সব ভুলে যাবে…
যে পরিবার আমার জন্য জীবন দিত—
তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে…
আর দুনিয়া…? দুনিয়া তো এক মুহূর্তও থামবে না…
আমার ব্যবসা চলবে…আমার জায়গা অন্য কেউ নেবে…
আমার সম্পদ ভাগ হয়ে যাবে…
কিন্তু আমার হিসাব…?
তা শুরু হয়ে যাবে ঠিক তখনই…
একটি ছোট কাজ…একটি গোপন পাপ…একটি অবহেলা করা নামাজ…সবকিছুর হিসাব… একে একে…আর আমি তখন ভাববো— হায়! যদি আরেকটু সময় পেতাম…কিন্তু তখন আর সুযোগ থাকবে না…
জেনে রাখো…
মৃত্যুর পর তোমার সাথে কিছুই থাকবে না—
না তোমার সৌন্দর্য…
না তোমার টাকা…
না তোমার ক্ষমতা…
না তোমার সম্পর্ক…
শুধু থাকবে—
তোমার আমল…
তোমার প্রতিটি সিজদা…
তোমার প্রতিটি গোপন দান…
তোমার প্রতিটি ভালো কাজ…
আর প্রতিটি গুনাহ…
যা তুমি ভেবেছিলে কেউ জানে না…
তাই হে জীবিত মানুষ…এখনো সময় আছে… নিজেকে প্রস্তুত করো… ফরজ ইবাদত ঠিক করো…নফল ইবাদত বাড়াও… গোপনে দান করো…মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থা
2026-09-15 04:18:17
0
তুমি আমার না হওয়া মহারাজা :
আবার রাত জাগা শুরু করলাম।
কারণ ঘুম তো আর জোর করে আসে না, যখন মাথার ভেতর হাজারটা স্মৃতি একসাথে শব্দ করতে থাকে।
নিজের যত্ন নেওয়া ছেড়ে দিলাম, আয়নার সামনে দাঁড়ানোও কমিয়ে দিলাম। ধীরে ধীরে চেহারাটা নষ্ট হতে লাগলো, কিন্তু তার চেয়েও বেশি ভেঙে গেল ভেতরের মানুষটা। রাতের ঘুম হারিয়ে ফেললাম, দিনের হাসিটাও যেন কোথায় হারিয়ে গেল। সবাই ভাবলো আমি বদলে গেছি, অথচ কেউ বুঝলো না—আমি শুধু নিজেকে হারিয়ে ফেলেছি। কথা কমে গেল, হাসি কমে গেল, মানুষের ভিড়েও নিজেকে ভীষণ একা লাগতে শুরু করলো। যে মানুষটার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম, সে হয়তো ভালোই আছে। আর আমি? প্রতিটা রাত পার করি পুরোনো স্মৃতির সাথে যুদ্ধ করে। কিছু কষ্ট চিৎকার করে বলা যায় না, শুধু নীরবে বয়ে বেড়াতে হয়। অতঃপর... আবার এলোমেলো হয়ে গেলাম।
বাইরে থেকে ঠিকঠাক দেখালেও, ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে শেষ হতে লাগলাম। হয়তো এটাই নিয়তি—কিছু মানুষ থেকে যায় শুধু স্মৃতিতে, আর কিছু স্মৃতি মানুষকে সারাজীবনের জন্য বদলে দেয়...!
2026-09-15 05:45:15
0
ছাবিহা 🦋🦋🦋 :
🌹🌹🌹
2026-09-15 19:05:30
0
nayem Naim :
😳😳😳
2026-09-15 14:54:10
0
@MD Norob709080 :
[Rose][Rose][Rose]
2026-09-15 13:13:37
0
user8125791055678 :
👌👌👌
2026-09-15 12:23:17
0
Misti Hasi 2.0 :
🥰🥰
2026-09-15 11:27:55
0
md tariquel islam :
💝💝💝
2026-09-15 04:36:47
0
🎀 নীরব অনুভূতি🎀 :
👌👌👌
2026-09-15 11:02:52
0
🥰🥰🥰Tito 🥰🥰🥰 :
🥰🥰🥰
2026-09-15 10:36:11
0
কষ্টে ভরা জীবন :
🥰🥰🥰
2026-09-15 10:12:55
0
Farzana Akther :
👌👌👌
2026-09-15 09:44:16
0
Sohag Hossains :
😂😂😂
2026-09-15 11:36:31
0
MD Jewel malla :
😂😂😂
2026-09-15 05:26:37
0
জীবনের শেষ গল্প :
🥰🥰🥰
2026-09-15 16:12:41
0
দুঃখ ভরা জীবন আমার ❤️❤️ :
[Heartwarming][Heartwarming][Heartwarming]
2026-09-15 18:44:22
0
🥀 রাত জাগা নীলপরী 💙🎀🌹 :
আজ অধিকার নেই বলেই তোমার সাথে কথা বলতে পারি না। ইচ্ছে করলেই আর আগের মতো তোমার নাম ধরে ডাকতে পারি না অনেক ইচ্ছা হয় তোমার সাথে একটু কথা বলতে কোনো অজুহাতে তোমার খোঁজ নিতে পারি না, দিনের শেষে তোমাকে জিজ্ঞেস করতে পারি না— “কেমন আছো তুমি ?”
বা রাতে ঘুমানোর আগে বলতে পারি না—
“নিজের খেয়াল রেখো কিন্ত অথচ একটা সময় ছিল মনে আছে তোমার যখন আমার প্রতিটা সকাল শুরু হতো তোমাকে ভেবে আর প্রতিটা রাত শেষ হতো তোমার কণ্ঠ শুনে। তোমার সাথে দুটো কথা না বললে পুরো দিনটাই অসম্পূর্ণ লাগতো। তুমি ছিলে আমার প্রতিদিনের অভ্যাস, আমার ব্যস্ততার মাঝেও সবচেয়ে আপন একটা নাম।
আজও সবকিছু আগের মতোই আছে— সকাল আসে, রাত নামে, মানুষের ভিড় জমে চারপাশে, জীবন নিজের মতো করেই এগিয়ে যায়। শুধু বদলে গেছে তুমি আর আমি। আজ তোমাকে খুব মনে পড়লেও আমি আর তোমার কাছে যেতে পারি না।
চাইলেও বলতে পারি না— “একটু কথা বলবে?” অনেক সময় তোমার কথা খুব মনে পড়ে। এমনভাবে মনে পড়ে যেন বুকের ভেতর কেউ নিঃশব্দে কষ্ট ছড়িয়ে দেয়।
মনে হয় তোমাকে একবার বলি—
“জানো, আমি আজও আগের মতোই তোমাকে ভাবি।”
কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায়, এখন আর সেই অধিকারটা আমার নেই। এখন তোমার খবর জানতে ইচ্ছে করলেও দূর থেকেই ভাবি— হয়তো তুমি ভালো আছো। হয়তো কাউকে নিয়ে হাসছো, হয়তো নতুন কোনো স্বপ্ন নিয়ে ব্যস্ত আছো।
আর আমি… আমি শুধু নীরবে তোমার স্মৃতিগুলোকে জড়িয়ে বেঁচে আছি। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন খুব দরকার হয় তোমার সাথে একটু কথা বলার।
মনের ভেতর হাজারটা কথা জমে থাকে, কিন্তু কাউকে বলা হয় না। কারণ যাকে বলতে সবচেয়ে বেশি ইচ্ছে করে, সে তো এখন আর আমার নয়। আজ অধিকার নেই বলেই তোমার সামনে থেকেও দূরে থাকতে হয়। তোমার নামটা ঠোঁটে এসে থেমে যায়। চোখের কোণে জমে থাকা কথাগুলো নীরবতায় হারিয়ে যায়। তবুও একটা কথা সত্যি— অধিকার না থাকলেও ভালোবাসাটা কমে যায়নি।
তোমাকে না বলেও আজও তোমার জন্য দোয়া করি।
তুমি ভালো থাকো— এই চাওয়াটুকু আজও আগের মতোই আছে। হয়তো আমার আর কোনো দাবি নেই,
কোনো অভিমান নেই, কোনো প্রশ্নও নেই। শুধু মাঝে মাঝে খুব ইচ্ছে করে
তুমি নিজে থেকে একবার এসে বলো—
“কেমন আছো?”
হয়তো সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না।
শুধু চুপ করে তোমার দিকে তাকিয়ে থাকবো।
কারণ কিছু অনুভূতি ভাষায় বলা যায় না,
কিছু ভালোবাসা দূরে গিয়েও শেষ হয় না।
আজ অধিকার নেই বলেই তোমার সাথে কথা বলতে পারি না…
কিন্তু বিশ্বাস করো, এই নীরবতার মাঝেও আমার হৃদয়ের এক কোণে তুমি আজও ঠিক আগের মতোই রয়ে গেছো
2026-09-15 17:41:47
0
To see more videos from user @user5963127753844, please go to the Tikwm
homepage.