@qqqqqq808080: প্রথম দেখায় সবাই ভেবেছিল, বয়সের ভারে নু*য়ে পড়া দুই বৃ*দ্ধ বন্ধু! কিন্তু আসল পরিচয় জানার পর সেখানে উপস্থিত সবার চোখে জল চলে এল… 🥲 তারা কোনো বন্ধু নন—একজন বৃ*দ্ধ সন্তান ও তাঁর বৃ*দ্ধ জন্মদাতা বাবা। সন্তান তাঁর বাবাকে সঙ্গে নিয়ে এসেছেন পবিত্র ওমরাহ পালন করতে! ❤️ যে বাবা একদিন ছোট্ট ছেলের কাঁপতে থাকা হাত শক্ত করে ধরে তাকে পৃথিবীর পথে হাঁটতে শিখিয়েছিলেন, জীবনের শেষ বিকেলে সেই ছেলেই বাবার হাতটি ঠিক একইভাবে আঁকড়ে ধরে পবিত্র কাবা শরিফের প্রাঙ্গণে হাঁটছেন। কালের নিয়মে আজ দুজনেই বৃ*দ্ধ। ছেলের নিজের হাতও হয়তো বয়সের ভারে কাঁ*পছে—তবুও বাবার হাতটি ছেড়ে দেওয়ার কথা তিনি ভাবেননি।🥰 শৈশবের সেই ঋ*ণ হয়তো কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। কিন্তু জীবনের শেষ বয়সে বাবার হাতটা এভাবে শক্ত করে ধরে পাশে থাকার সৌভাগ্য কয়জন সন্তানের কপালে জোটে? 🥰 পবিত্র মক্কার মাটিতে বাবা-ছেলের এই দৃশ্য যেন আমাদের মনে করিয়ে দেয়—বাবা-মা বেঁচে থাকতে তাঁদের আগলে রাখা, তাঁদের পাশে থাকা এবং তাঁদের খেদমত করার চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে! হে আল্লাহ, আমাদের প্রত্যেককে বাবা-মায়ের প্রতি অনুগত ও দায়িত্বশীল সন্তান হওয়ার তাওফিক দান করুন। তাঁদের জীবদ্দশায় তাঁদের খেদমত করার সুযোগ দিন এবং তাঁদের ওপর রহমত বর্ষণ করুন। 🤲❤️