@md.sohag.islam87: বিশ্বাস করো, যেদিন প্রথম তোমার ওই কাজলকালো গভীর চোখ দুটোতে তাকিয়েছিলাম, সেদিন মনে হয়েছিল পৃথিবীর সমস্ত স্নিগ্ধতা, সত্য আর নিষ্পাপ ভালোবাসা কেবল ওখানেই জমা হয়ে আছে। একমুহূর্তের জন্য থমকে গিয়ে ভেবেছিলাম, এমন মায়াবী ও শান্ত দৃষ্টি কি কোনোদিন প্রতারণা করতে পারে। কিন্তু আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি, ওই চোখ দুটো ভালোবাসার কোনো রাজপ্রাসাদ ছিল না, ওটা ছিল আমার মতো এক নির্দোষ প্রেমিকের জন্য সাজিয়ে রাখা এক নির্মম ও বিষাক্ত ফাঁদ। কতটা নিখুদ মুগ্ধতা নিয়ে আমি তোমার চোখের প্রেমে পড়েছিলাম, তা কেবল আমার এই ক্ষতবিক্ষত হৃদয়টাই জানে। ভেবেছিলাম তোমার একজোড়া চোখের আলোতেই বুঝি পার করে দেব জীবনের সমস্ত অন্ধকারের পথ, ভেবেছিলাম ওই চাহনিতেই লুকিয়ে আছে আমার চিরকাল বেঁচে থাকার অক্সিজেন। অথচ আজ কী নিদারুণ নিষ্ঠুর পরিহাস, তোমার দেওয়া অবহেলা, অবজ্ঞা আর অবিশ্বাসের চরম মূল্য মিটাতে মিটাতে আজ আমার চোখ দুটোই আলো হারানো প্রদীপের মতো ঝাপসা হয়ে এসেছে। যে চোখ দেখে নিজের পুরো মন-প্রাণ অন্ধের মতো সঁপে দিয়েছিলাম, আজ সেই ভুলের মাশুল কোনো সামান্য কিছু দিয়ে নয়, আমায় দিতে হচ্ছে প্রতি রাতে চোখের কোণ বেয়ে ঝরা অগণিত রক্তবর্ণ বিষাক্ত অশ্রু দিয়ে। যে চোখ একদিন ভালোবেসে হাজারো রঙিন রূপকথা বুনেছিল, আজ সেই চোখ দিয়েই রাত-দিন ঝরতে থাকা নোনা জল আমার বিষাদের গালে স্থায়ী দাগ রেখে যাচ্ছে..!
!!মিথ্যা কাব্য!!📚🖋️
Region: AE
Wednesday 16 September 2026 04:21:18 GMT
Music
Download
Comments
Md Motiur Rahman Shohag. :
ভাই ক্যাপশনটা দেওয়া যাবে
2026-09-16 09:51:59
1
Laky Akther :
[Red heart][Red heart]
2026-09-16 19:45:37
1
কেন তুমি এতটা পাষাণ :
অনেক ভালো হয়ছে
2026-09-19 12:13:14
0
অচেনা মানুষ :
😂😂😂
2026-10-05 16:42:28
1
To see more videos from user @md.sohag.islam87, please go to the Tikwm
homepage.