@saudi.probashi52625: ইসলামের পবিত্র ভূমি মক্কা ও মদিনা অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। এক বিবৃতিতে সংস্থাটি এই হামলাকে 'সন্ত্রাসী কার্যকলাপ' এবং ইসলামি মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। একইসঙ্গে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় রিয়াদের নেওয়া যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে ওআইসি। এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই মক্কার কাছে হুথিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাংশে গিয়ে পড়ে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড #tiktok #foryou #fyp #foryoupage #saudiarabia🇸🇦