𝚖𝚍 𝚝𝚊𝚛𝚒𝚔𝚞𝚕 𝚒𝚜𝚕𝚊𝚖 :
মানুষ তো ভুলে যাওয়ার হাজারটা কারণ খোঁজে,কিন্তু দেখেন আমি মনে রাখার হাজারটা কারণ খুঁজেও আপনাকে ধরে রাখতে পারলাম না।
আপনি বলতেন,ভালোবাসা নাকি স্বার্থ ছাড়া হয় না,তাহলে বলেন আপনাকে ভালোবেসে আমার কি স্বার্থ হাসিল হলো?আপনি আমাকে কষ্ট দিয়েছেন,কাঁদিয়েছেন,অবহেলা করেছেন,তবুও আমি কুকুরের মতো আপনার দরজায় গিয়ে পড়ে থেকেছি।
লোকে বলে আমার ব্যক্তিত্ব নেই,তারা কি জানে,কতটা ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আমি আপনার কাছে মাথা নিচু করেছি?যে আমি কারো সামনে মাথা নত করিনি কখনো,সেই আমি আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য কতবার ভিক্ষা চেয়েছি।
আমি জানি না আর কিভাবে ভালোবাসলে আপনি বুঝতেন,চলে যাওয়া সহজ,কিন্তু থেকে যাওয়ার জন্য যে যুদ্ধটা করতে হয়,সেটা কেউ দেখে না,মানুষ তো চলে যাওয়ার অজুহাত খোঁজে,আর আমি সারাজীবন থেকে যাওয়ার কারণ খুঁজেছি,আফসোস তাও আপনাকে আমার করে রাখতে পারলাম না💔
2026-10-13 19:06:17