️ :
মানুষের জীবনে এমন একটা সময় আসে,, যখন সব যুক্তি, সব চেষ্টা আর সব লড়াই যেন এক অন্ধ গলিতে গিয়ে থমকে দাঁড়ায়। বাস্তবতার কঠিন দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়,,,তখন মানুষ বুঝতে পারে কিছু কিছু পরিস্থিতিতে নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। চারপাশের সবকিছু সচল থাকলে ও,, মনের ভেতর টা তখন এক গভীর শূন্যতায় জমে বরফ হয়ে যায়। ঠিক সেউ মুহুর্তে মানুষ নীরবতার এক অদৃশ্য চাদর গায়ে জড়িয়ে নেয়। মুখে কোনো অভিযোগ থাকে না,, চোখে থাকে না কোনো নালিশ।আপাতদৃষ্টিতে একে সাধারণ ধৈর্য মনে হলেও,,, এটি আসলে এক নীরব যুদ্ধ। বুক ফেটে কান্না এলেও যে মানুষটি ঠোঁট চেপে সব সয়ে যায়,,, তার সেই শব্দহীন চিৎকারের গভীরতা মাপা সাধারণ মানুষের সাধ্যের অতীত। এই নীরব ধৈর্যের তার যে কতটা পর্বতসম ভারী,, তা কেবল সেই নিঃসর্গ হ্নদয়টিই জানে,, যে প্রতিনিয়ত এই বোবা যন্ত্রণা বুকের গভীরে রয়ে বেড়ায়।বাইরে শান্ত সমুদ্রের মতো দেখালও,, ভেতরে যে কতটা ক্ষত বিক্ষত এক একটা ভাঙন লুকিয়ে থাকে,, তা কেবল সময়ের খেরোখাতায় জমা হয়ে রয়।"
2026-09-20 07:53:03