ɴꫝᴊᴍᴜℓ :
ছিল একজন....!!
একটা সময় ছিল, দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত মানেই ছিল তার সঙ্গে একটু কথা বলা। বিষয় থাকুক বা না থাকুক, কথার শেষ হতো না। একই গল্প বারবার বললেও বিরক্তি আসত না। কারণ কথাগুলো নয়, মানুষটাই ছিল ভীষণ আপন।
তারপর ধীরে ধীরে সব বদলে গেল। না কোনো বড় ঝগড়া হলো, না কোনো আনুষ্ঠানিক বিদায়। শুধু একসময় কথাগুলো কমে গেল, দূরত্ব বেড়ে গেল, আর নীরবতা সবকিছু দখল করে নিল।
আজ আর আগের মতো কাউকে সহজে বিশ্বাস করতে পারি না। নতুন কারও সঙ্গে সম্পর্ক গড়তে গেলেও অজান্তেই একটা ভয় কাজ করে। কারণ কিছু মানুষ শুধু জীবন থেকে চলে যায় না, তারা সঙ্গে করে নিয়ে যায় বিশ্বাস, নিদ্বির্ধায় কথা বলার অভ্যাস, আর মন খুলে নিজের অনুভূতি প্রকাশ করার সাহসটুকুও।
হয়তো মানুষ বদলে যায় না, বদলে যায় সময়, পরিস্থিতি আর অনুভূতি। আর একবার বিশ্বাস ভেঙে গেলে, সবচেয়ে বাচাল মানুষটাও একদিন চুপচাপ হয়ে যায়। তখন আর কারোর ওপর রাগ বা অভিমান থাকে না, শুধু কথা বলার সেই মানুষটা আর থাকে না...!! 😅💔
2026-09-19 16:27:00