@afsanamile1: *এক গরিব লোক প্রতিদিন একটা কাগজে লিখতো-* *আল্লাহ! আমাকে ৫০০০০ টাকা পাঠিয়ে দাও! তারপর কাগজটি একটা বেলুনে বেঁধে উড়িয়ে দিত! বেলুনটি থানার উপর দিয়ে উড়ে যাবার সময় পুলিশ কর্মীরা সেই বেলুনটি ধরত এবং চিরকুটটি পড়ে ওই গরিব লোকটির সরলতার উপর ওরা হাসাহাসি করত! এইভাবে বেশ কিছুদিন চলছিল-* *একদিন সব পুলিশকর্মী মিলে চাঁ'দা তুলে ২৫০০০ টাকা গরিব লোক টির হাতে দিয়ে এলো! পরের দিন বেলুন ধরে চিরকুট পড়েই পুলিশ কর্মীদের বেহুঁশ হওয়ার অবস্থা! ওটায় লেখা ছিলো-আল্লাহ আপনার পাঠানো টাকা তো পেয়ে গেছি! কিন্তু পুলিশের হাতে পাঠানো ঠিক হয়নি-* *শালারা ২৫০০০ খেয়ে নিয়েছে-!🙂*