@smmiraz7: আর নিতে পারছি নাহ... আগের মতো আর কিছুতেই ভালো লাগে না। হাসি আসে, কিন্তু সেই হাসিতে আর প্রাণ নেই। মানুষের ভিড়ে থাকি, কথা বলি, তবুও কোথাও একটা অদ্ভুত শূন্যতা আমাকে প্রতিনিয়ত গ্রাস করে চলেছে। অনেক কিছুই সহ্য করেছি, অনেক কিছু মেনে নিয়েছি, অনেক মানুষকে হারানোর ভয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি। তবুও কাউকে ধরে রাখতে পারিনি। একসময় ভেবেছিলাম, কিছু মানুষ অন্তত থেকে যাবে। কিন্তু সময়ের সাথে বুঝেছি-মানুষের দেওয়া প্রতিশ্রুতির চেয়ে সময় অনেক বেশি সত্য। আজকাল আর কাউকে কিছু বলি না। কারণ নিজের কষ্টগুলো বোঝানোর চেয়ে চুপ করে থাকা অনেক সহজ মনে হয়। রাতগুলো আগের মতো কাটে না, কিছু না বলা কথা, কিছু অপূর্ণ অনুভূতি, আর কিছু হারিয়ে যাওয়া মানুষ মাঝে মাঝেই খুব মনে পড়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো- আমি আর আগের সেই মানুষটা নেই। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যেত, অল্পতেই হাসতো, সবাইকে নিজের ভাবতো... সে মানুষটা ধীরে ধীরে হারিয়ে গেছে। আর জানো... দিন দিন ভেতর থেকে একটু একটু করে একেবারে ভেঙে যাচ্ছি... এতটাই নিঃশব্দে, যে কেউ বুঝতেও পারছে না-আমি আসলে কতটা ক্লান্ত, কতটা একা, আর কতটা ভেতরে ভেতরে হারিয়ে...।#fyp #foryou #viralvideo #ভাইরাল_করে_দাও #কিছুকথা @TikTok Bangladesh
🌸✨ কিছু কথা ✨🌸
Region: BD
Thursday 17 September 2026 13:04:14 GMT
Music
Download
Comments
💔বিষাক্ত মায়া 💔 :
জীবনে অনেক কিছু হারাইলাম, তার মধ্যে সবচেয়ে পছন্দের ছিলে তুমি। যদিও গল্পটা ছিল অল্প, তবুও তোমাকে মনে রাখব মৃত্যুর আগ পর্যন্ত। তুমি ছিলে আমার জীবনের সব চেয়ে পছন্দের মানুষ, তোমার হাসি, তোমার কথা, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সব যেন এক একটা যন্ত্রণাদায়ক স্মৃতি হয়ে বুকে আঘাত করে, আমাদের গল্পটা খুব বড় ছিল না, তবুও প্রতিটা পৃষ্ঠা আজও আমায় কাদায়, আলো আধারের মাঝে একটা সম্পর্ক যেখানে তুমি ছিলে আলো, আমি ছিলাম ছায়া। আজ তুমি নেই তবুও প্রতিদিন তোমায় খুঁজি, হাজারো ব্যস্ততার মাঝে মনে পড়ে যায় তোমার ছোটখাটো কথা, সেই চুপচাপ থাকা, কিছু না কথা বলেও অনেক কিছুবলে ফেলা, বিশ্বাস করো এই হৃদয়টা কারো জন্য আর জীবিত হবে না, কারন সত্যিকারের ভালোবাসে ছিলাম তোমায়, তোমার জায়গাটা আর কেউ নিতে পারবে না, আমি আজও তোমায় অসম্ভব ভালোবাসি।
2026-09-20 13:53:30
0
mdsohelrana7459 :
প্লিজ ক্যাপশনটা দেওয়া যাবে 🥺
2026-09-20 15:29:24
0
💫Typing •••• 🎀 :
এক সময় তুমি বলেছিলে,তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না।”সেদিন কথাটা শুনে মনে হয়েছিল,আমিই তোমার পুরো পৃথিবী।😌💔
তোমার প্রতিটা স্বপ্নে আমি ছিলাম,প্রতিটা পরিকল্পনায় ছিল আমার নাম।রাত জেগে কথা বলতে বলতে,আমরা ভবিষ্যতের গল্প লিখতাম।তুমি বলেছিলে,কখনো হাত ছাড়বে না।আমি বিশ্বাস করেছিলাম,কারণ ভালোবাসা তখন খুব সত্যি মনে হতো।তারপর একদিন,সবকিছু বদলে গেল।তুমি ধীরে ধীরে দূরে সরে গেলে,আর আমি কারণ খুঁজতে থাকলাম।যে মানুষটা বলেছিল আমাকে ছাড়া বাঁচবে না,সে-ই সবচেয়ে সহজে আমাকে ভুলে গেলো।😅💔
প্রথমে ভেবেছিলাম,হয়তো সময়ের অভিমান।কিন্তু সময়ের সাথে বুঝলাম,আমি আর তোমার প্রয়োজন নেই।আজ তুমি ঠিকই বেঁচে আছো,হাসছো,ঘুরছো,নতুন গল্প লিখছো।শুধু সেই গল্পে আমার কোনো জায়গা নেই।তবে একটা জিনিস শিখেছি মানুষের কথা বদলাতে সময় লাগে না।যে প্রতিশ্রুতি একদিন জীবন মনে হয়েছিল,আজ সেটা শুধু স্মৃতি।কষ্টটা তোমার চলে যাওয়ায় নয়,কষ্টটা তোমার বদলে যাওয়ায়।কারণ তুমি প্রমাণ করে দিয়েছো,মানুষ বাঁচতে পারবো না বলেও বেঁচে থাকে।😅💔
2026-09-19 05:24:01
1
mdsofikul468052 :
😭😭😭
2026-09-21 15:02:27
0
MD jewel rana MD jewel rana :
🥰🥰🥰
2026-09-17 13:53:55
1
mstfatima230 :
💓💓💓
2026-09-18 08:06:40
1
porimoni :
😭😭😭
2026-09-18 02:20:30
1
To see more videos from user @smmiraz7, please go to the Tikwm
homepage.