@anhaaa365: কে জানে কার মেয়াদ কতটুকু এই পৃথিবীতে? কে জানে কটা সূর্যোদয় আমরা দেখতে পারব, কটা শীতের রোদ গায়ে মাখতে পারব, কটা গ্রীষ্মের দুপুরে ভাতঘুম দিতে পারব, কটা বর্ষার বৃষ্টিতে কাকভেজা হতে পারব, কটা বসন্তে গান গাইতে পারব, কে জানে? কেউ জানে না। জীবনের থেকে বড় অনিশ্চিত আর মৃত্যুর থেকে বড় সত্যি এই পৃথিবীতে আর কিচ্ছু নেই কাল কি হবে তাই কেউ জানে না।